সর্বশেষ

সারাদেশ

কুড়িগ্রামে লটারির মাধ্যমে ৪৬৭ প্রাথমিক শিক্ষকের কর্মস্থল নির্ধারণ

আতাউর রহমান বিপ্লব, কুড়িগ্রাম
আতাউর রহমান বিপ্লব, কুড়িগ্রাম

মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬ ৮:৩৭ অপরাহ্ন

শেয়ার করুন:
কুড়িগ্রামে নতুন নিয়োগপ্রাপ্ত ৪৬৭ জন সহকারী প্রাথমিক শিক্ষকের পদায়নে অনুষ্ঠিত হয়েছে স্বচ্ছ ও উন্মুক্ত লটারি। জেলা প্রশাসন ও জেলা প্রাথমিক শিক্ষা বিভাগের যৌথ উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয়ে এই কার্যক্রম সম্পন্ন হয়।

জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথের সভাপতিত্বে অনুষ্ঠিত লটারি কার্যক্রমের মাধ্যমে জেলার ৯টি উপজেলার শিক্ষকদের পদায়ন নির্ধারণ করা হয়। সুশৃঙ্খল ও স্বচ্ছ প্রক্রিয়ায় লটারি সম্পন্ন হওয়ায় তদবির বা অনিয়মের সুযোগ ছিল না বলে জানান উপস্থিত কর্মকর্তারা।

অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক বিএম কুদরত ই খুদা, আসাদুজ্জামান, নাজির হোসেন, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার স্বপন কুমার রায় এবং জেলা শিক্ষা অফিসার শফিকুল ইসলাম উপস্থিত ছিলেন। এছাড়া ৯টি উপজেলার নির্বাহী কর্মকর্তাবৃন্দ এবং স্থানীয় সাংবাদিকরা অংশ নেন।

লটারির মাধ্যমে পদায়ন প্রাপ্ত শিক্ষকরা এই উদ্যোগের প্রশংসা করেন। তাদের মতে, উন্মুক্ত লটারির ফলে যোগ্য স্থানে নিরপেক্ষভাবে শিক্ষক পদায়ন নিশ্চিত হয়েছে।

১১৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০