সর্বশেষ

সারাদেশ

খাগড়াছড়ির দুর্গম বড়পাড়ায় সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান

আল-মামুন, খাগড়াছড়ি 
আল-মামুন, খাগড়াছড়ি 

মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬ ৯:৪৯ অপরাহ্ন

শেয়ার করুন:
খাগড়াছড়ির লক্ষ্মীছড়ি উপজেলার দুর্গম বর্মাছড়ি ইউনিয়নের বড়পাড়ায় বিনা মূল্যে চিকিৎসাসেবা কার্যক্রম পরিচালনা করেছে বাংলাদেশ সেনাবাহিনী। মঙ্গলবার (২০ অক্টোবর) সকাল থেকে বড়পাড়ার লেলাং সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ চিকিৎসা কার্যক্রম অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় বাসিন্দাদের সাধারণ চিকিৎসাসেবার পাশাপাশি চোখ ও চর্মরোগের চিকিৎসা এবং পরামর্শ দেওয়া হয়।

খাগড়াছড়ির লক্ষ্মীছড়ি উপজেলার দুর্গম বর্মাছড়ি ইউনিয়নের বড়পাড়ায় দীর্ঘদিন পর চিকিৎসাসেবা কার্যক্রম অনুষ্ঠিত হওয়ায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে ব্যাপক সাড়া দেখা গেছে। বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে আয়োজিত এ চিকিৎসা কার্যক্রমে সেনাবাহিনীর চিকিৎসকের পাশাপাশি খাগড়াছড়ি থেকে আসা চক্ষু ও চর্মরোগ বিশেষজ্ঞ দু'জন চিকিৎসক সেবা দেন।

মঙ্গলবার (২০ অক্টোবর) সকাল থেকে বড়পাড়ার লেলাং সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ কার্যক্রম পরিচালিত হয়। চিকিৎসা ক্যাম্পে স্থানীয় বাসিন্দাদের বিভিন্ন শারীরিক সমস্যার চিকিৎসা দেওয়ার পাশাপাশি চোখ ও চর্মরোগসংক্রান্ত সমস্যা নিয়ে পরামর্শ দেওয়া হয়।

দুর্গম যোগাযোগব্যবস্থা এবং চিকিৎসাসেবার সীমিত সুযোগের কারণে এ অঞ্চলের বাসিন্দাদের দীর্ঘদিন ধরে স্বাস্থ্যসেবা পেতে ভোগান্তিতে পড়তে হয়। এমন পরিস্থিতিতে বিনা মূল্যে চিকিৎসাসেবা পাওয়ার এ উদ্যোগ স্থানীয় মানুষের জন্য গুরুত্বপূর্ণ সুযোগ তৈরি করেছে।

বড়পাড়াসহ আশপাশের এলাকায় বসবাসরত চাকমা, মারমা ও সাঁওতাল সম্প্রদায়ের মানুষ এ কার্যক্রমের মাধ্যমে স্বাস্থ্যসেবা গ্রহণের সুযোগ পান। দীর্ঘ বিরতির পর এমন উদ্যোগ নেওয়ায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে স্বস্তি ও সন্তোষ দেখা গেছে।

চিকিৎসা কার্যক্রমে উপস্থিত ছিলেন লক্ষ্মীছড়ি জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল খান সজিবুল ইসলাম, পিপিএম, পিএসসি, জি; ভারপ্রাপ্ত উপ-অধিনায়ক মেজর নাহিয়ান ইমতিয়াজ; বর্মাছড়ি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন রিফাত ইবনে আলম; মেডিকেল অফিসার ক্যাপ্টেন শাকিল; চক্ষুরোগ বিশেষজ্ঞ কেয়াচিং মারমা; চর্মরোগ বিশেষজ্ঞ ত্রিলোক চাকমা এবং বর্মাছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুইসালা চৌধুরী।

লক্ষ্মীছড়ি জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল খান সজিবুল ইসলাম বলেন, দুর্গম পাহাড়ি এলাকার মানুষের কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া তাঁদের অন্যতম লক্ষ্য। স্থানীয় বাসিন্দারা যাতে সহজে চিকিৎসা ও প্রয়োজনীয় পরামর্শ পেতে পারেন, সে জন্য সেনাবাহিনীর এ উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, ভবিষ্যতেও জনকল্যাণমূলক কার্যক্রমের মাধ্যমে স্থানীয় মানুষের পাশে থাকা এবং পাহাড়ি ও বাঙালি জনগোষ্ঠীর মধ্যে সম্প্রীতি ও পারস্পরিক আস্থা জোরদারে তাঁদের প্রচেষ্টা অব্যাহত থাকবে।

পার্বত্য চট্টগ্রামের দুর্গম ও প্রত্যন্ত অঞ্চলের মানুষের কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার এ উদ্যোগ স্থানীয় জনগণের সঙ্গে সম্প্রীতি ও পারস্পরিক আস্থা জোরদারে ইতিবাচক ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্ট ব্যক্তিরা আশা প্রকাশ করেন।

১২২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০