সর্বশেষ

সারাদেশ

ভোলাহাটে হলুদের ক্ষেত থেকে ব্যবসায়ীর রক্তাক্ত মরদেহ উদ্ধার

আশরাফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ
আশরাফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ

মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬ ৬:৪৭ অপরাহ্ন

শেয়ার করুন:
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে একটি হলুদের ক্ষেত থেকে আব্দুল আওয়াল নামের এক ব্যবসায়ীর রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে ভোলাহাট-রহনপুর সড়কের পাশ থেকে তাঁর ব্যবহৃত মোটরসাইকেলসহ মরদেহটি উদ্ধার করা হয়। সড়ক দুর্ঘটনা নাকি হত্যা—তা নিয়ে এলাকায় রহস্যের সৃষ্টি হয়েছে।

নিহত আব্দুল আওয়াল ভোলাহাট উপজেলার ঝাউবোনা গ্রামের মৃত আলা উদ্দীনের ছেলে। তিনি পেশায় একজন কৃষিপণ্য ব্যবসায়ী ছিলেন। প্রতিদিনের মতোই ব্যবসার কাজে বাইরে গিয়ে আর বাড়ি ফেরা হয়নি তাঁর।

ভোলাহাট থানা পুলিশ জানায়, উপজেলার হলদেগাছি এলাকায় রাস্তার পাশে রক্তাক্ত দেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা খবর দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মরদেহের পাশে পড়ে থাকা নিহতের ব্যবহৃত মোটরসাইকেলটি উদ্ধার করা হয়।

নিহতের পরিবারের সদস্যরা এটি সড়ক দুর্ঘটনা দাবি করলেও ঘটনার কোনো প্রত্যক্ষদর্শী পাওয়া যায়নি। ফলে এটি দুর্ঘটনা নাকি পরিকল্পিত হত্যাকাণ্ড, তা নিয়ে খতিয়ে দেখছে পুলিশ।

ভোলাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বারিক জানান, মৃত্যুর প্রকৃত কারণ নির্ণয়ে মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হচ্ছে। রিপোর্ট হাতে পেলেই বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।

১০৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০