সারাদেশ
নাটোরে শুভ মহালয়া উপলক্ষে বিভিন্ন দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন করেছেন রাজশাহীতে নিযুক্ত ভারতীয় সহকারী হাইকমিশনার শ্রী মনোজ কুমার। পরিদর্শনকালে তিনি অঞ্চলের সাম্প্রদায়িক সম্প্রীতি ও সার্বিক আয়োজনে সন্তোষ প্রকাশ করেন। এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের হুইপ অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু।
নাটোরে পূজা মণ্ডপ পরিদর্শন করলেন ভারতীয় সহকারী হাইকমিশনার
মোস্তাফিজুর রহমান টুটুল, নাটোর
রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬ ৮:৩১ অপরাহ্ন
শেয়ার করুন:
নাটোরে শুভ মহালয়া উপলক্ষে বিভিন্ন দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন করেছেন রাজশাহীতে নিযুক্ত ভারতীয় সহকারী হাইকমিশনার শ্রী মনোজ কুমার। পরিদর্শনকালে তিনি অঞ্চলের সাম্প্রদায়িক সম্প্রীতি ও সার্বিক আয়োজনে সন্তোষ প্রকাশ করেন। এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের হুইপ অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু।
নাটোর শহরের ঐতিহ্যবাহী শ্রী শ্রী বৃন্দাবন বিহারী জিউ আখড়া পূজা মণ্ডপসহ বেশ কয়েকটি মণ্ডপ ঘুরে দেখেন সহকারী হাইকমিশনার। স্থানীয় সনাতন ধর্মাবলম্বী ও পূজা উদযাপন কমিটির পক্ষ থেকে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
মণ্ডপ পরিদর্শনের সময় হুইপ দুলু জানান, আবহমান বাংলার সম্প্রীতির ঐতিহ্য বজায় রেখে সব ধর্মের মানুষের অংশগ্রহণে নাটোরে অত্যন্ত আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। এ জন্য জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
১৯৯ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর