সর্বশেষ

সারাদেশ

দুর্গাপূজার শুভেচ্ছা বার্তা যুক্তরাজ্য বিএনপি নেতা বিলাস হালদারের

রেজা মাসুদ, মংলা
রেজা মাসুদ, মংলা

রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬ ৯:০২ পূর্বাহ্ন

শেয়ার করুন:
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মোংলা উপজেলার সনাতন ধর্মাবলম্বীসহ সর্বস্তরের জনগণকে শারদীয় শুভেচ্ছা জানিয়েছেন যুক্তরাজ্য বিএনপি নেতা বিলাস হালদার (লন্ডন বিলাস)। এক বিশেষ বার্তায় তিনি সম্প্রীতি ও মৈত্রীর আহ্বান জানান।

প্রকাশিত শুভেচ্ছা বার্তায় যুক্তরাজ্যপ্রবাসী এই বিএনপি নেতা জানান, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশের ধর্মীয় সম্প্রীতি অক্ষুণ্ণ রাখতে দৃঢ়প্রতিজ্ঞ। পূজামণ্ডপগুলোর সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে নেতাকর্মীদের কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।

তিনি উৎসবমুখর ও আনন্দময় পরিবেশে পূজা উদযাপনের লক্ষ্যে দলীয় নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষ ও পূজা উদযাপন কমিটিকে সর্বাত্মক সহযোগিতার আহ্বান জানান। একই সাথে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা ও নিরাপত্তার বার্তা পৌঁছে দেওয়ার কথা উল্লেখ করা হয়।

পূজা চলাকালে কোনো অপ্রীতিকর ঘটনা বা বিশৃঙ্খলা দেখা দিলে দ্রুত সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বা তাকে ব্যক্তিগতভাবে অবহিত করার অনুরোধ জানান বিলাস হালদার। তিনি আশ্বস্ত করেন, তথ্য পাওয়ার সাথে সাথেই তাৎক্ষণিক আইনি ও প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।

উল্লেখ্য, খুলনা জেলার রূপসায় জন্ম নেওয়া বিলাস হালদারের শৈশব ও কৈশোরের দীর্ঘ সময় কেটেছে মোংলা পৌর শহরের শেহলাবুনিয়া গ্রামে। এলাকার বিভিন্ন সামাজিক ও ধর্মীয় কর্মকাণ্ডে তিনি নিয়মিত অবদান রেখে আসছেন।

৪২৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০