সর্বশেষ

সারাদেশ

কুড়িগ্রামে ট্রাক-ইজিবাইক সংঘর্ষ: একই পরিবারের ৩ জনসহ নিহত ৫

আতাউর রহমান বিপ্লব, কুড়িগ্রাম
আতাউর রহমান বিপ্লব, কুড়িগ্রাম

শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬ ১০:৫০ অপরাহ্ন

শেয়ার করুন:
কুড়িগ্রামের রৌমারীতে পণ্যবাহী ট্রাক ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে এক নারী ও তাঁর দুই সন্তানসহ অন্তত পাঁচজন নিহত হয়েছেন। শনিবার বিকেলে কর্তিমারী এলাকার ডিসি সড়কে এই মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় গুরুতর আহত আরও একজনকে চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার বিকেল তিনটার দিকে ময়মনসিংহ থেকে স্বজনদের বাড়ি থেকে ইজিবাইকে করে রৌমারীতে ফিরছিলেন হতাহতরা। পথিমধ্যে কর্তিমারী এলাকার শিবেরডাঙ্গীতে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রতগামী মালবোঝাই ট্রাক ইজিবাইকটিকে প্রচণ্ড ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়।

দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা দ্রুত এগিয়ে এসে আহতদের উদ্ধার করে রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। তবে হাসপাতালে পৌঁছানোর পথেই আরও দুই যাত্রী মারা যান। নিহতদের মধ্যে একই পরিবারের সদস্য চতলাকান্দা গ্রামের শহিদুলের স্ত্রী লিপি খাতুন (৩৩), তাঁর ১২ বছর বয়সী ছেলে রিশাদ এবং ৭ বছরের কন্যাসন্তান তুবা রয়েছেন।

এ ঘটনায় কর্তিমারী বাজারের বাসিন্দা শরিফা (৪২) নামের এক নারী এবং নাম-পরিচয় না জানা এক অটোচালক প্রাণ হারিয়েছেন। সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত বৃষ্টি (২৫) নামের অপর এক যাত্রীকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাওসার আলী এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডা. আব্দুস সামাদ জানান, আইনি প্রক্রিয়া শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

১৮৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০