সর্বশেষ

সারাদেশ

সাইবার সুরক্ষা আইনের মামলা থেকে খালাস পেলেন মোংলার সাংবাদিক রেজা মাসুদ

রেজা মাসুদ, মংলা
রেজা মাসুদ, মংলা

শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬ ১০:০০ অপরাহ্ন

শেয়ার করুন:
বাগেরহাটের মোংলায় সাইবার সুরক্ষা আইনে দায়ের করা মামলা থেকে চূড়ান্তভাবে খালাস পেয়েছেন সাংবাদিক মাসুদ রানা (রেজা মাসুদ)। বিজ্ঞ আদালত মামলাটি নিষ্পত্তি ঘোষণা করে তাঁর বাজেয়াপ্ত মোবাইল ফোনটি ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছেন।

শনিবার বিজ্ঞ আদালতের বিচারক বাদী ও বিবাদীর উপস্থিতিতেই বহুল আলোচিত এই মামলাটির নিষ্পত্তি ঘোষণা করেন। মোংলা প্রেস ক্লাবের ১ম কার্যনির্বাহী সদস্য ও সাবেক সময় টেলিভিশনের চিত্রগ্রাহক রেজা মাসুদের বিরুদ্ধে এক নারীর ভাই সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচারের অভিযোগ তুলে মামলাটি দায়ের করেছিলেন। মামলার পর পুলিশ তাঁকে গ্রেপ্তার করলেও দুদিন পর তিনি জামিনে মুক্ত হন।

শুরু থেকেই মোংলা প্রেস ক্লাবের সাংবাদিক ও স্থানীয় সচেতন মহল মামলাটিকে ষড়যন্ত্রমূলক বলে দাবি করে আসছিলেন। রেজা মাসুদের ভাষ্যমতে, এলাকায় ইয়াবা ও মাদক কারবারের বিরুদ্ধে সোচ্চার হওয়ার কারণেই একটি কুচক্রী মহল তাঁকে এই সাজানো মামলায় ফাঁসিয়েছিল।

মামলা থেকে নিষ্কৃতি পাওয়ার পর এক প্রতিক্রিয়ায় রেজা মাসুদ দেশের বিচার ব্যবস্থার প্রতি গভীর আস্থা প্রকাশ করেন। তিনি জানান, কোনো ষড়যন্ত্রই তাঁকে সততার পথ থেকে সরাতে পারবে না এবং মাদকের বিরুদ্ধে তাঁর সোচ্চার ভূমিকা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

৭২৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০