সর্বশেষ

সারাদেশ

রেশম কারখানা জিম্মি করে ব্যক্তিস্বার্থ হাসিল সহ্য করা হবে না: ভূমিমন্ত্রী

মুরাদুল ইসলাম সনেট, রাজশাহী
মুরাদুল ইসলাম সনেট, রাজশাহী

শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬ ১০:০৪ অপরাহ্ন

শেয়ার করুন:
রাজশাহী রেশম কারখানা বা এর কর্মকর্তাদের জিম্মি করে সুবিধা আদায়ের চেষ্টা মেনে নেওয়া হবে না বলে সতর্ক করেছেন ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু। রেশম শিল্পকে বাঁচিয়ে রাখতে বন্ধ থাকা ১৫টি পাওয়ার লুম পুনরায় চালুর উদ্বোধনকালে তিনি অপরাজনীতি ও স্বজনপ্রীতি পরিহারের আহ্বান জানান।

শুক্রবার দুপুরে রাজশাহী রেশম কারখানা চত্বরে আয়োজিত এক অনুষ্ঠানে রেশম শিল্পের অতীত ঐতিহ্য ও আধুনিকায়নের নানা দিক নিয়ে আলোচনা করেন ভূমিমন্ত্রী। তিনি বলেন, ঐতিহ্যবাহী এই প্রতিষ্ঠানটি বহু মানুষের কর্মসংস্থান ও রুজি-রুজির প্রধান উৎস। কারখানার উৎপাদন বাড়াতে এবং স্থবিরতা কাটাতে প্রতিটি লুম সচল করার পরিকল্পনা নেওয়া হয়েছে, যা শিগগিরই ১৫টি থেকে ২৫টিতে উন্নীত করা হবে।

প্রতিষ্ঠানের স্বার্থবিরোধী কাজের কড়া সমালোচনা করে তিনি জানান, নিজের কিংবা স্বজনদের সুবিধার জন্য অন্যায় সুপারিশ গ্রহণ করা হবে না। যেকোনো অনিয়ম রুখতে কঠোর প্রশাসনিক ও সাংগঠনিক সিদ্ধান্ত গ্রহণেরও হুঁশিয়ারি দেন তিনি। দীর্ঘ চার দশকের রাজনীতি তুলে ধরে তিনি নতুন ও যোগ্যদের স্থান ছেড়ে দেওয়ার মানসিকতা তৈরির পরামর্শ দেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে পবা-মোহনপুর আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল হক মিলন অভিযোগ করেন, বাংলাদেশের পাট ও পোশাক খাতের মতো রেশম শিল্পকেও পরিকল্পিতভাবে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করা হয়েছিল। তবে বর্তমান সরকারের উদ্যোগে এই শিল্প আবার নতুন করে প্রাণ ফিরে পাচ্ছে বলে আশা প্রকাশ করেন তিনি।

রেশম বোর্ড কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, রাজশাহীর এই কারখানায় মোট ৪২টি লুম রয়েছে। সুতা ও সিল্ক কাপড়ের উৎপাদন বৃদ্ধি এবং স্থানীয় তাঁতিদের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে বন্ধ থাকা লুমগুলো ধাপে ধাপে চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে। তুঁতপাতার সরবরাহ ঠিক রাখতে কারখানা চত্বরসহ আশপাশে ব্যাপক বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।

অনুষ্ঠানে রাজশাহী বিভাগীয় কমিশনার, জেলা পরিষদ প্রশাসক, বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের মহাপরিচালকসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অতিথিগণ সেখানে একটি তুঁতচারা রোপণ করেন এবং চালুকৃত লুম ও সুতা তৈরির কারখানা ঘুরে দেখেন।

১৯৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০