সর্বশেষ

সারাদেশ

টাঙ্গাইলে স্তন ক্যানসারজয়ী ৬০ নারীর অনুপ্রেরণাদায়ী মিলনমেলা

কাজী রিপন, টাঙ্গাইল
কাজী রিপন, টাঙ্গাইল

শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬ ৯:১০ অপরাহ্ন

শেয়ার করুন:
স্তন ক্যানসারের মতো প্রাণঘাতী রোগের বিরুদ্ধে লড়াই করে জয়ী হওয়া ৬০ জন নারীকে নিয়ে টাঙ্গাইলে অনুষ্ঠিত হয়েছে এক অনন্য মিলনমেলা। স্তন ক্যানসার সচেতনতা বৃদ্ধি এবং আক্রান্তদের মানসিক শক্তি ও সাহস জোগাতে এই অনুপ্রেরণাদায়ী উদ্যোগ নেওয়া হয়। শুক্রবার সকালে ঘারিন্দা এলাকার এক রিসোর্টে আনন্দ ও অভিজ্ঞতা বিনিময়ের মধ্য দিয়ে দিনটি উদযাপন করেন ক্যানসারজয়ী নারীরা।

বিশ্বজুড়ে অক্টোবর মাসকে স্তন ক্যানসার সচেতনতা মাস হিসেবে পালন করা হয়। এরই অংশ হিসেবে টাঙ্গাইলের ঘারিন্দা ওভারপাসের পূর্ব পাশে অবস্থিত চিকলি রেস্টুরেন্ট অ্যান্ড রিসোর্টে বিশেষ এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। চিকিৎসকের সঠিক পরামর্শ, পরিবারের সার্বিক সহযোগিতা এবং আত্মবলের মাধ্যমে নতুন জীবন ফিরে পাওয়া নারীরা এতে স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।

আয়োজক চিকিৎসক ডা. এস. এম. নাজমুল আলম জানান, প্রাথমিক পর্যায়ে ক্যানসার শনাক্তকরণ এবং নারীদের মাঝে চিকিৎসাসেবা গ্রহণের ভয় দূর করাই এই আয়োজনের মূল উদ্দেশ্য। চিকিৎসায় সম্পূর্ণ সুস্থ হয়ে ওঠা নারীদের এই অভিজ্ঞতা অন্যদের ক্যানসারের বিরুদ্ধে লড়তে উদ্বুদ্ধ করবে। প্রতি বছর অক্টোবরে এমন আয়োজন বজায় রাখার আশাবাদ ব্যক্ত করেন তিনি।

অনুষ্ঠানে আগত ক্যানসারজয়ী নারীরা তাঁদের কঠিন সংগ্রামের কথা তুলে ধরেন। তাঁরা জানান, সঠিক সময়ে সঠিক চিকিৎসা ও পরিবারের মানসিক সমর্থনই তাঁদের সুস্থ জীবনের মূল চাবিকাঠি। কঠিন এ ব্যাধি থেকে মুক্ত হয়ে সহযোদ্ধাদের সঙ্গে একত্র হতে পেরে তাঁরা দারুণ উচ্ছ্বাস প্রকাশ করেন।

১২৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০