বান্দরবান হিল রানার্স কমিটির নতুন সভাপতি শান্তানু, সম্পাদক আরিফ
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬ ৮:০১ অপরাহ্ন
শেয়ার করুন:
বান্দরবানের বর্তমান ও সাবেক হিল রানারদের নিয়ে ‘বান্দরবান হিল রানার্স কমিটি’ নামে একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত কমিটির সভাপতি হয়েছেন ডা. শান্তানু দাশ এবং সাধারণ সম্পাদক হয়েছেন মো. আরিফ।
বান্দরবানের বর্তমান ও সাবেক হিল রানারদের সমন্বয়ে ‘বান্দরবান হিল রানার্স কমিটি’ নামে একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।
বুধবার (১৪ অক্টোবর) বিকেল সাড়ে পাঁচটায় বান্দরবান শহরের মেঘদূতে বর্তমান ও সাবেক হিল রানারদের প্রতিনিধিদের অংশগ্রহণে অনুষ্ঠিত এক সভায় এ কমিটি গঠন করা হয়।
নবগঠিত কমিটির সভাপতি হিসেবে ডা. শান্তানু দাশ এবং সাধারণ সম্পাদক হিসেবে মো. আরিফের নাম ঘোষণা করা হয়।
সভায় উপস্থিত ছিলেন মো. জোবায়ের, সাঅংপ্রু মারমা (ক্য ক্য), রূপক চৌধুরী, রিববানুল কবির, সুজন কান্তি দাশ, মং হ্লা থোয়াই মারমা, জসিং থোয়াই মারমা, পার্থ রুদ্র, হৃদয় বড়ুয়া, ইকবাল হাসান অনিক, দীপংকর মল্লিক, মো. ইমতিয়াজ চৌধুরী, মো. আশরাফ উদ্দিন, মো. রবিউল হোসেন, মো. জুয়েল হোসাইন ও শিমুল দাশসহ অনেকে।
সভায় বান্দরবানের হিল রানারদের পারস্পরিক কল্যাণ, ঐক্য, সহযোগিতা ও দক্ষতা উন্নয়নসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। পরে উপস্থিত সদস্যদের সম্মতিক্রমে কমিটির বিভিন্ন পদে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের নাম ঘোষণা করা হয়।
সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, নবগঠিত কমিটি বান্দরবানের হিল রানারদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য ও সহযোগিতা বৃদ্ধিতে কাজ করবে। পাশাপাশি ম্যারাথন আয়োজনকে আরও সুসংগঠিত করা এবং হিল রানারদের দক্ষতা উন্নয়নে সংগঠনটি ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
১৮৮ বার পড়া হয়েছে