সর্বশেষ

সারাদেশ

জামালপুরে ম্যাপ পেপার বোর্ডে জিরো ডিসচার্জ ইটিপি প্ল্যান্টের উদ্বোধন

ফজলে এলাহী, জামালপুর
ফজলে এলাহী, জামালপুর

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬ ৬:১০ পূর্বাহ্ন

শেয়ার করুন:
জামালপুরে পরিবেশ দূষণ রোধ ও পরিবেশবান্ধব শিল্পায়নের লক্ষ্যে ম্যাপ পেপার বোর্ড মিলস লিমিটেডে জিরো ডিসচার্জ ইটিপি প্ল্যান্টের উদ্বোধন করা হয়েছে। জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ নির্দেশনায় চালু হওয়া এই শোধনাগার থেকে প্রতিদিন ৬৬০ ঘনমিটার পানি শোধন ও পুনর্ব্যবহার সম্ভব হবে।

জেলা প্রশাসনের নির্দেশনায় শহরের বেলটিয়া খুপিবাড়ি পুলিশ লাইন সংলগ্ন কারখানা প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে প্ল্যান্টটি পরিদর্শনের মাধ্যমে শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুপ আলী। উদ্বোধনী অনুষ্ঠানে পরিবেশ অধিদপ্তর জামালপুরের সহকারী পরিচালক এ কে এম ছামিউল আলম, ম্যাপ পেপার বোর্ড মিলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সাদ ইবনে মোশারফ, ম্যানেজার মনিরুল ইসলাম এবং এডমিন ম্যানেজার মো: শহিদুল ইসলাম সজীবসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পরিবেশবান্ধব এই জিরো ডিসচার্জ ইটিপি প্ল্যান্টটি চালু হওয়ায় কারখানার বর্জ্যপানি আর সংলগ্ন গবাদী খালে নির্গত হবে না। এতে করে খালের জীববৈচিত্র্য ও পরিবেশ সুরক্ষিত থাকার পাশাপাশি দেশীয় মাছের অভয়াশ্রম গড়ে উঠবে। একই সঙ্গে শোধনাগারের মাধ্যমে পানি পুনরায় কারখানায় ব্যবহার করায় ভূগর্ভস্থ পানির ওপর অতিরিক্ত চাপ কমবে এবং বিদ্যুৎ খরচ উল্লেখযোগ্য পরিমাণে সাশ্রয় হবে।

বর্জ্য শোধনের পাশাপাশি প্রক্রিয়াজাতকরণ শেষে পাওয়া অবশিষ্ট পাল্প অন্যান্য কারখানায় বিক্রির সুযোগ তৈরি হয়েছে, যা সম্পদের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিতের পাশাপাশি উৎপাদন খরচ কমাতে সাহায্য করবে। জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়, জামালপুরের অন্যান্য শিল্প কারখানাতেও পরিবেশ সুরক্ষায় এমন অত্যাধুনিক ইটিপি প্ল্যান্ট স্থাপনে উৎসাহিত করা হবে।

১৮২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০