সর্বশেষ

সারাদেশ

রাজশাহীতে জাল টাকায় স্বর্ণের চেইন প্রতারণা, ঢাকায় গ্রেপ্তার ২

মুরাদুল ইসলাম সনেট, রাজশাহী
মুরাদুল ইসলাম সনেট, রাজশাহী

বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬ ১০:১৭ অপরাহ্ন

শেয়ার করুন:
রাজশাহীর সাহেববাজারে ভূয়া সেনাসদস্য সেজে জাল নোট দিয়ে লাখ টাকার স্বর্ণের চেইন হাতিয়ে নেওয়া প্রতারক চক্রের মূল হোতাসহ দু'জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঢাকার খিলক্ষেত থেকে তাদের গ্রেপ্তার করে বোয়ালিয়া থানা পুলিশ এবং উদ্ধার করা হয় খোয়া যাওয়া একাধিক চেইন।

পুলিশ সূত্রে জানা গেছে, গত ২৪ সেপ্টেম্বর রাজশাহী মহানগরীর সাহেববাজারের 'আশা জুয়েলার্স স্টোরে' এক ব্যক্তি সেনাসদস্য পরিচয় দিয়ে যান। তিনি একটি নাকফুল কেনেন এবং আট আনা ওজনের একটি স্বর্ণের চেইন কিনতে চান। পরবর্তীতে ২৭ সেপ্টেম্বর চেইনটি নেওয়ার সময় তিনি এক হাজার টাকার ১১৫টি নতুন জাল নোট বুঝিয়ে দিয়ে চম্পট দেন।

ঘটনার পর সিসি ক্যামেরার ফুটেজ ও আধুনিক প্রযুক্তি ব্যবহার করে আসামির পরিচয় নিশ্চিত করে পুলিশ। এর ভিত্তিতে গত ১৩ অক্টোবর ঢাকার খিলক্ষেতের জামতলা মোড় থেকে মূল অভিযুক্ত মো. রিয়াজুল ইসলামকে গ্রেপ্তার করা হয়।

জিজ্ঞাসাবাদে রিয়াজুল জানান, হাতিয়ে নেওয়া চেইনটি তিনি খিলক্ষেতের 'মা জুয়েলার্স'-এর মালিক মো. রোমানের কাছে বিক্রি করেছেন। পরবর্তীতে রোমানকে গ্রেপ্তার করে স্বর্ণের চেইনটি উদ্ধার করা হয়।

তদন্তে উঠে এসেছে, একই কৌশলে রিয়াজুল গত ৬ অক্টোবর বগুড়ার নিউ মার্কেটের 'তামান্না জুয়েলার্স' থেকেও ১ লাখ ২২ হাজার টাকার জাল নোট দিয়ে আরও একটি চেইন আত্মসাৎ করেন। পুলিশ সেই চেইনটিও উদ্ধার করতে সক্ষম হয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে একাধিক থানায় মামলা রয়েছে এবং আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

১০৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০