সর্বশেষ

সারাদেশ

মুন্সীগঞ্জে তরুণদের কারিগরি দক্ষতা বাড়াতে বিশেষ প্রশিক্ষণ শুরু

নুরুন্নবী মুন্না, মুন্সীগঞ্জ
নুরুন্নবী মুন্না, মুন্সীগঞ্জ

বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬ ১০:৩৬ অপরাহ্ন

শেয়ার করুন:
মুন্সীগঞ্জে প্রাতিষ্ঠানিক শিক্ষার বাইরে থাকা তরুণ-তরুণীদের স্বাবলম্বী করে তুলতে ‘কার্যকর সাক্ষরতা ও ব্যবহারিক কর্মদক্ষতা প্রশিক্ষণ’-এর উদ্বোধন করা হয়েছে। জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর উদ্যোগে আয়োজিত এই কর্মসূচির মাধ্যমে ৮০ জন প্রশিক্ষণার্থী বিভিন্ন কারিগরি ট্রেডে বিনামূল্যে দক্ষতা অর্জনের সুযোগ পাবেন। জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণ কার্যক্রমটির সূচনা করেন জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী।

ছয় মাস মেয়াদি এই প্রশিক্ষণ কর্মসূচিটি মুন্সীগঞ্জ আদর্শ ফাজিল ডিগ্রি মাদ্রাসা এবং জেলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে যৌথভাবে বাস্তবায়িত হচ্ছে। এই প্রকল্পে ১৪ থেকে ২৪ বছর বয়সী তরুণ-তরুণীদের নির্বাচন করা হয়েছে, যারা অষ্টম শ্রেণি সম্পন্ন করতে পারেননি। মোট ৩৬০ ঘণ্টার প্রশিক্ষণ কোর্সে চারটি ভিন্ন ট্রেডে ২০ জন করে মোট ৮০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করছেন।

প্রশিক্ষণের জন্য নির্ধারিত ট্রেডগুলোর মধ্যে রয়েছে ইলেকট্রিক্যাল ইনস্টলেশন অ্যান্ড মেইনটেন্যান্স, ফুড অ্যান্ড বেভারেজ, টেইলারিং অ্যান্ড ড্রেস মেকিং এবং রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং। ব্যবহারিক জ্ঞান ও পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে বিশেষ এই কারিকুলাম প্রস্তুত করা হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী প্রশিক্ষণার্থীদের নিয়মিত উপস্থিতির প্রতি জোর দেন। তিনি বলেন, পিছিয়ে পড়া জনগোষ্ঠী ও বিশেষ করে নারীদের নিজেদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে হবে। একই সাথে কোর্স সম্পন্নকারীদের চাকরির সুযোগ তৈরিতে জেলা প্রশাসনের পক্ষ থেকে জব লিংকেজ সহায়তার আশ্বাস দেন তিনি।

অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারী তরুণ-তরুণীদের হাতে বিনামূল্যে বিভিন্ন শিক্ষা ও প্রশিক্ষণ উপকরণ তুলে দেওয়া হয়। স্থানীয় কর্মকর্তা ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রতিনিধিরা এ সময় উপস্থিত ছিলেন।

১৪৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০