সর্বশেষ

সারাদেশ

রাজশাহীতে ২০৬ বোতল ফায়ারডিলসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার

মুরাদুল ইসলাম সনেট, রাজশাহী
মুরাদুল ইসলাম সনেট, রাজশাহী

বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬ ১০:২১ অপরাহ্ন

শেয়ার করুন:
রাজশাহীতে বিশেষ অভিযান চালিয়ে ২০৬ বোতল ফায়ারডিল, নগদ টাকা ও একটি মোটরসাইকেলসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-৫)। বুধবার রাতে মহানগরীর কাটাখালী থানার শ্যামপুর শান্তিনগর এলাকা থেকে তাঁদের হাতেনাতে ধরা হয়। ধৃতদের বিরুদ্ধে কাটাখালী থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

এসআরবি-৫ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রাত ১টা ৪০ মিনিটের দিকে কাটাখালী থানার শ্যামপুর শান্তিনগর বালুরঘাট এলাকায় এই অভিযান পরিচালিত হয়। অভিযানকালে দুই মাদক কারবারির কাছ থেকে কোডিনযুক্ত সিরাপের পাশাপাশি মাদক বিক্রির নগদ ১ লাখ ৮০ হাজার টাকা এবং অপরাধে ব্যবহৃত মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন রাজশাহী মহানগরীর মতিহার থানার দাশমারী এলাকার মো. শাহিন (৩০) এবং কাটাখালী থানার শ্যামপুর শান্তিনগর এলাকার মো. ফারজেম ফজা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা স্বীকার করেছেন যে, তাঁরা দীর্ঘদিন ধরে পরস্পর যোগসাজশে ফায়ারডিল সংগ্রহ ও সংরক্ষণ করে দেশের বিভিন্ন স্থানে বিক্রি করে আসছিলেন।

আইনানুগ ব্যবস্থা গ্রহণের অংশ হিসেবে আটক ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় একটি মামলা করা হয়েছে এবং আলামত হিসেবে জব্দকৃত মালামাল সোপর্দ করা হয়েছে।

১০৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০