সর্বশেষ

সারাদেশ

ডোপ টেস্টে পজিটিভ, কিশোরগঞ্জে পুলিশ কনস্টেবল বরখাস্ত

শাহজাহান সাজু, কিশোরগঞ্জ
শাহজাহান সাজু, কিশোরগঞ্জ

মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬ ১১:৫০ অপরাহ্ন

শেয়ার করুন:
মাদকাসক্তি পরীক্ষায় (ডোপ টেস্ট) মাদকের উপস্থিতি শনাক্ত হওয়ায় কিশোরগঞ্জ জেলা পুলিশের ড্রাইভার কনস্টেবল মো. ওসমান গনিকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। একই সঙ্গে তাঁর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে। এ ঘটনায় তদন্ত করতে তিন সদস্যের একটি কমিটি গঠন করেছে জেলা পুলিশ প্রশাসন।

কিশোরগঞ্জ জেলা পুলিশের ড্রাইভার কনস্টেবল মো. ওসমান গনির ডোপ টেস্টের ফল পজিটিভ আসার পর তাঁকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। পাশাপাশি তিনি কী ধরনের মাদক সেবন করতেন, তা খতিয়ে দেখতে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন কিশোরগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান।

বরখাস্ত হওয়া পুলিশ সদস্য ওসমান গনি ঢাকার ধামরাই উপজেলার সাহাবেলীশ্বর এলাকার আঃ কুদ্দুছের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে কিশোরগঞ্জ জেলা পুলিশে ড্রাইভার কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন।

পুলিশ সূত্রে জানা গেছে, বেশ কিছুদিন ধরে ওসমান গনির অস্বাভাবিক আচরণ ও গতিবিধি ঊর্ধ্বতন কর্মকর্তাদের নজরে আসে। এরপর তাঁকে নজরদারিতে রাখা হয়। বাহিনীর ভাবমূর্তি ও অভ্যন্তরীণ শৃঙ্খলা বজায় রাখতে তাঁর ডোপ টেস্ট করানোর সিদ্ধান্ত নেওয়া হয়।

এরই ধারাবাহিকতায় মঙ্গলবার সকালে কিশোরগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে তাঁর ডোপ টেস্ট করা হয়। পরীক্ষার প্রতিবেদনে মাদকের উপস্থিতি নিশ্চিত হয়। প্রতিবেদন পাওয়ার পর জেলা পুলিশের সিদ্ধান্ত অনুযায়ী তাঁকে তাৎক্ষণিকভাবে বরখাস্ত করা হয়।

এদিকে, ওসমান গনি কী ধরনের মাদক সেবন করতেন এবং এ-সংক্রান্ত অন্যান্য বিষয় খতিয়ে দেখতে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে দ্রুত সময়ের মধ্যে বিস্তারিত প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

কিশোরগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান বলেন, ডোপ টেস্টে পজিটিভ ফল আসায় অভিযুক্ত পুলিশ সদস্যের বিরুদ্ধে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে এবং তাঁকে বরখাস্ত করা হয়েছে।

পুলিশ সুপার আরও বলেন, মাদকের বিষয়ে জেলা পুলিশের অবস্থান ‘জিরো টলারেন্স’। পুলিশ সদস্যদের ক্ষেত্রেও এ নীতি সমানভাবে প্রযোজ্য। এ কারণে যাঁদের সন্দেহ হচ্ছে, তাঁদের ডোপ টেস্ট করানো হচ্ছে।

১৩২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০