সর্বশেষ

সারাদেশ

মুন্সীগঞ্জে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন: ২২টি বিজ্ঞান ক্লাব গড়ার ঘোষণা

নুরুন্নবী মুন্না, মুন্সীগঞ্জ
নুরুন্নবী মুন্না, মুন্সীগঞ্জ

মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬ ২:২৮ পূর্বাহ্ন

শেয়ার করুন:
জাতীয় কন্যাশিশু দিবস ২০২৬ উপলক্ষে মুন্সীগঞ্জে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। কালেক্টরেট প্রাঙ্গণ থেকে শুরু হওয়া র‍্যালি শেষে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বাল্যবিবাহ রোধ ও কন্যাশিশুর অধিকার সুরক্ষায় সমন্বিত সামাজিক উদ্যোগের ওপর জোর দেন বক্তারা।

মুন্সীগঞ্জ জেলা প্রশাসন, শিশু একাডেমি ও মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ উদ্যোগে আয়োজিত এই আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী। সভায় সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর নিশাত নাহার, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক মোঃ মহিউদ্দীন আহম্মেদ এবং প্রেস ক্লাবের সভাপতি আতিকুর রহমান টিপু উপস্থিত ছিলেন।

এবারের দিবসের মূল প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘শিশু বিয়ে আর নয়, কন্যা করবে বিশ্বজয়’। সভায় বক্তারা বলেন, কন্যাশিশুর উন্নয়ন ও ক্ষমতায়নে বাংলাদেশ এগিয়ে গেলেও বাল্যবিবাহ এখনো বড় চ্যালেঞ্জ। এই সামাজিক ব্যাধি দূর করতে আইনের কঠোর প্রয়োগের পাশাপাশি সামাজিক সচেতনতা ও শিক্ষার ধারাবাহিকতা বজায় রাখা অত্যন্ত জরুরি।

জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী জানান, শিশুদের মানসিক ও শারীরিক বিকাশে জেলা প্রশাসনের পক্ষ থেকে ২২টি বিজ্ঞান ক্লাব স্থাপন করা হবে। এছাড়া আগামী ২ নভেম্বর থেকে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর দ্বিতীয় সিজন শুরু হতে যাচ্ছে। সরকার শিগগিরই এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে, যার ৮০ শতাংশই নারী হবে বলে তিনি সভায় উল্লেখ করেন।

শিক্ষকদের উদ্দেশ্যে জেলা প্রশাসক বলেন, শিক্ষার্থীদের যোগ্য ও আত্মবিশ্বাসী নাগরিক হিসেবে গড়ে তোলার দায়িত্ব নিতে হবে। একই সাথে তিনি জানান, তরুণীদের উচ্চশিক্ষা ও পেশাগত প্রস্তুতির জন্য জেলা প্রশাসন ‘নারীর অগ্রযাত্রা: শিক্ষা ও ক্যারিয়ার’ শীর্ষক সেমিনার নিয়মিত আয়োজন করছে।

৪৭৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০