সর্বশেষ

শিক্ষা

বান্দরবান বিশ্ববিদ্যালয়ে জিডিএস কার্নিভাল অনুষ্ঠিত

মো.আরিফ, বান্দরবান 
মো.আরিফ, বান্দরবান 

সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ ৭:৪৪ অপরাহ্ন

শেয়ার করুন:
বান্দরবান বিশ্ববিদ্যালয়ে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ‘জিডিএস কার্নিভাল ২০২৬: কালার ফেস্ট অ্যান্ড ফ্ল্যাশমব’। বিশ্ববিদ্যালয়ের গভর্ন্যান্স অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিজ (জিডিএস) বিভাগের আয়োজনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে শিক্ষক, অতিথি ও শিক্ষার্থীরা অংশ নেন।

বান্দরবান বিশ্ববিদ্যালয়ে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ‘জিডিএস কার্নিভাল ২০২৬: কালার ফেস্ট অ্যান্ড ফ্ল্যাশমব’। রোববার (১১ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের গভর্ন্যান্স অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিজ (জিডিএস) বিভাগের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ মুহিবউল্লাহ ছিদ্দিকী।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক মো. জসীম উদ্দীন খানসহ আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন। তাঁরা কেক কেটে অনুষ্ঠানের উদ্বোধন করেন। পরে অতিথিরা জিডিএস বিভাগের নতুন নোটিশ বোর্ড উদ্বোধন করেন এবং বিভাগের বিভিন্ন কার্যক্রম ও অবকাঠামো ঘুরে দেখেন।

উদ্বোধনী পর্ব শেষে শিক্ষক, অতিথি ও শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি আনন্দ র‍্যালি বের করা হয়। এরপর আয়োজন করা হয় ফ্ল্যাশমব ও কালার ফেস্টের। এতে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো ক্যাম্পাস উৎসবমুখর হয়ে ওঠে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপপরীক্ষা নিয়ন্ত্রক মো. জাহিদুল ইসলাম, জিডিএস বিভাগের চেয়ারম্যান মুহাম্মদ ওয়াহিদুর রহমান এবং বিভাগের প্রভাষক মো. শাহাদাত হুসাইন ও নকিবুল ইসলাম চৌধুরী।

এ ছাড়া উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা ও ছাত্রকল্যাণ কর্মকর্তা নোবেল বড়ুয়া, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মো. তাহিদুল ইসলাম মাসুম, ভর্তি কর্মকর্তা মো. বশির উল্যাহ, সৈয়দ তানজিমুল হাকিম সাফওয়ানসহ জিডিএস বিভাগের শিক্ষার্থীরা।

আয়োজকেরা জানান, এ ধরনের সহশিক্ষামূলক আয়োজন শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক সম্পর্ক ও সম্প্রীতি বাড়াতে সহায়তা করে। পাশাপাশি শিক্ষার্থীদের সৃজনশীলতা, নেতৃত্বের গুণাবলি এবং দলগতভাবে কাজ করার মানসিকতা বিকাশেও ভূমিকা রাখে।

তাঁরা আরও জানান, এ ধরনের আয়োজন বিশ্ববিদ্যালয়ে ইতিবাচক ও প্রাণবন্ত শিক্ষার পরিবেশ গড়ে তুলতে সহায়ক।

১১৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
শিক্ষা নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০