সর্বশেষ

সারাদেশ

গাংনীতে জাতীয় কন্যাশিশু দিবস পালিত

ফজলুল হক, মেহেরপুর
ফজলুল হক, মেহেরপুর

সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ ৭:৪৯ অপরাহ্ন

শেয়ার করুন:
মেহেরপুরের গাংনীতে ‘শিশুবিয়ে আর নয়, কন্যা করবে বিশ্বজয়’ প্রতিপাদ্যে জাতীয় কন্যাশিশু দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

মেহেরপুরের গাংনীতে জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার সকাল ১০টায় গাংনী উপজেলা পরিষদ চত্বর থেকে র‍্যালিটি বের করা হয়। র‍্যালিটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

গাংনী উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসিমা খাতুনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদুর রহমান। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার আব্দুল্লাহ আল মাসুম অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।

সভায় বক্তব্য দেন গাংনী উপজেলা জামায়াতের আমির রবিউল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আরশেদ আলী এবং উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা তামান্না ইয়াসমিন। এ ছাড়া বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা কন্যাশিশুর অধিকার নিশ্চিত করা, শিক্ষা ও স্বাস্থ্য সুরক্ষা এবং বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। তাঁরা কন্যাশিশুর নিরাপত্তা, অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠায় সম্মিলিতভাবে কাজ করার গুরুত্ব তুলে ধরেন।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

১৩২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০