সর্বশেষ

জাতীয়

স্বপ্নশীলন স্কুলে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক

রবিবার, ১১ অক্টোবর, ২০২৬ ৫:৩২ পূর্বাহ্ন

শেয়ার করুন:
বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস-২০২৬ উপলক্ষে রাজধানীর আগারগাঁওয়ে স্বপ্নশীলন স্কুলে বিশেষ আলোচনা ও পরামর্শসভা অনুষ্ঠিত হয়েছে। এতে শিশুদের মানসিক সুস্থতা, মানসিক চাপ মোকাবিলা এবং ইতিবাচক শিক্ষার পরিবেশ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়।

বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে আজ ১০ অক্টোবর রাজধানীর আগারগাঁওয়ে স্বপ্নশীলন স্কুলে বিশেষ আলোচনা ও পরামর্শসভা অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে মেন্টাল হেলথ কাউন্সেলর ও উদ্যোক্তা পরামর্শক জেরিন হান্নান প্রাণবন্ত ও তথ্যবহুল আলোচনা উপস্থাপন করেন।

তিনি অভিভাবক, শিক্ষক ও শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য, মানসিক চাপ মোকাবিলা, আচরণগত সমস্যা চিহ্নিতকরণ এবং মানসিক সুস্থতা বজায় রাখার বিভিন্ন দিক নিয়ে পরামর্শ প্রদান করেন। পাশাপাশি শিশুদের মানসিক বিকাশে পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানের ভূমিকা এবং শিক্ষার্থীদের জন্য সহানুভূতিশীল ও ইতিবাচক পরিবেশ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়।

অনুষ্ঠানে স্বপ্নশীলন স্কুলের সভাপতি নাজমুল হুদা, নির্বাহী সভাপতি আনিসুর রহমান, অধ্যক্ষ তাহমিনা আক্তারসহ আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।

আলোচনা ও পরামর্শসভার মাধ্যমে শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের মধ্যে মানসিক স্বাস্থ্য বিষয়ে সচেতনতা বৃদ্ধি এবং শিশুদের মানসিক সুস্থতা ও ইতিবাচক বিকাশে সম্মিলিত উদ্যোগ গ্রহণের গুরুত্ব তুলে ধরা হয়।

স্বপ্নশীলন স্কুলের এ আয়োজন মানসিক স্বাস্থ্য সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, সুস্থ মানসিক বিকাশ এবং শিশুদের জন্য আনন্দময়, নিরাপদ ও সহমর্মিতাপূর্ণ শিক্ষার পরিবেশ গড়ে তোলার ক্ষেত্রে ইতিবাচক ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করা হয়।

১৩২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০