সর্বশেষ

সারাদেশ

ফরিদপুরে ৭৮১ মন্দিরে দুর্গাপূজার প্রস্তুতি, নিরাপত্তায় ৪,৬০০ সদস্য

সাইদা আক্তার ইমা, ফরিদপুর
সাইদা আক্তার ইমা, ফরিদপুর

সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ ৬:৫৮ অপরাহ্ন

শেয়ার করুন:
আসন্ন শারদীয় দুর্গোৎসব ঘিরে ফরিদপুরে বইছে উৎসবের আমেজ। জেলার ৭৮১টি মন্দিরে নির্বিঘ্ন পরিবেশে দুর্গাপূজা উদযাপনে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন সর্বাত্মক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে পুরো জেলায় ৪ হাজার ৬০০ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন থাকবে।

মহালয়ার পর থেকেই ফরিদপুর জেলার প্রতিটি পূজামণ্ডপে প্রতিমা সাজানো, আলোকসজ্জা এবং সৌন্দর্যবর্ধনের কাজ শেষ মুহূর্তে দ্রুতগতিতে এগিয়ে চলছে। সনাতন ধর্মাবলম্বীদের সার্বজনীন এই উৎসবকে আনন্দমুখর করতে আয়োজকরা দিনরাত ব্যস্ত সময় পার করছেন।

প্রশাসন সূত্রের তথ্যানুযায়ী, চলতি বছর জেলার ৭৮১টি মণ্ডপের মধ্যে ১৪৭টিকে অতি গুরুত্বপূর্ণ এবং ২৪৭টিকে গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। প্রতিটি উপজেলার সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে বিশেষ মোবাইল টিম দায়িত্ব পালন করবে।

নিরাপত্তা পরিকল্পনা নিয়ে ফরিদপুরের পুলিশ সুপার শাহরিয়ার মোহাম্মদ মিয়াজী জানান, উৎসবে ৮ শতাধিক পুলিশ সদস্যের পাশাপাশি ৩ হাজার ৮০০ আনসার সদস্য দায়িত্ব পালন করবেন। এছাড়া এসআরবির মোবাইল টিম সার্বক্ষণিক নজরদারিতে থাকবে।

ফরিদপুর পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বিধান সাহা এবং জেলা প্রশাসক মাজহারুল ইসলাম ধর্মীয় ভাবগাম্ভীর্য ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে উৎসব উদযাপনের জন্য জেলার সকলের প্রতি আহ্বান জানিয়েছেন।

১২৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০