সর্বশেষ

সারাদেশ

মাহফুজুল রোটন '২৪ এ দেশ ছেড়ে ফিরল লাশ হয়ে

শেখ ফারহান সাদাফ, বেনাপোল
শেখ ফারহান সাদাফ, বেনাপোল

রবিবার, ১১ অক্টোবর, ২০২৬ ১০:৫১ অপরাহ্ন

শেয়ার করুন:
নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মাহফুজুল হায়দার চৌধুরী রোটনের মরদেহ ভারতের কলকাতা থেকে বাংলাদেশে আনা হয়েছে। ফুসফুসের ক্যানসারে আক্রান্ত হয়ে দীর্ঘদিন চিকিৎসাধীন থাকার পর গতকাল শনিবার সকালে কলকাতার একটি হাসপাতালে তাঁর মৃত্যু হয়। আজ রোববার সকালে ভারতের পেট্রাপোল সীমান্ত হয়ে বেনাপোল স্থলবন্দর দিয়ে তাঁর মরদেহ দেশে প্রবেশ করে।

নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মাহফুজুল হায়দার চৌধুরী রোটনের মরদেহ ভারতের কলকাতা থেকে বাংলাদেশে আনা হয়েছে। ২০২৪ সালের ১৯ আগস্ট পাসপোর্ট নিয়ে বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারতে গিয়েছিলেন তিনি। প্রায় দুই বছর পর তাঁর মরদেহ দেশে ফিরল।

কলকাতার বাংলাদেশ উপহাইকমিশন সূত্রে জানা যায়, ফুসফুসের ক্যানসারে আক্রান্ত রোটন দীর্ঘদিন ধরে চিকিৎসাধীন ছিলেন। গতকাল শনিবার (১০ অক্টোবর) স্থানীয় সময় সকাল সোয়া সাতটার দিকে কলকাতার রুবি জেনারেল হাসপাতালে তাঁর মৃত্যু হয়।

তাঁর শেষকৃত্যের আনুষ্ঠানিকতা সম্পন্ন করার জন্য মরদেহ বাংলাদেশে ফেরত পাঠানোর অনুমতিপত্র দেয় কলকাতার বাংলাদেশ উপহাইকমিশন।

এর ধারাবাহিকতায় আজ রোববার (১১ অক্টোবর) সকাল ১১টার দিকে ভারতের পেট্রাপোল সীমান্ত হয়ে সড়কপথে রোটনের মরদেহ বাংলাদেশে প্রবেশ করে। এ সময় তাঁর বড় ভাই নাসিমুল হায়দার চৌধুরী মিল্টন মরদেহ গ্রহণ করেন।

দূতাবাস সূত্রে জানা যায়, এর আগে কলকাতায় রোটনের বোনের ছেলে সোহানুর রহমানের কাছে মরদেহ হস্তান্তর করা হয়। এ সময় প্রয়োজনীয় অনাপত্তিপত্রও দেওয়া হয়।

বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুর রহমান জানান, পুলিশি পাহারায় বেনাপোল চেকপোস্ট থেকে রোটনের মরদেহ নিয়ে যাওয়া হয়েছে।

মরদেহ হস্তান্তরের সময় পুলিশ, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ উপলক্ষে ভোর থেকেই বেনাপোল চেকপোস্ট ও সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়। এলাকায় সাধারণ মানুষের চলাচলও সীমিত রাখা হয়।

মাহফুজুল হায়দার চৌধুরী রোটন ২০০৬ থেকে ২০১১ সাল পর্যন্ত বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ছিলেন। ওই কমিটির সভাপতি ছিলেন মাহমুদ হাসান রিপন।

ছাত্রলীগের রাজনীতি শেষে রোটন আওয়ামী লীগের রাজনীতিতেও সক্রিয় ছিলেন। চট্টগ্রামের রাউজানের এই রাজনীতিবিদ ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৬ (রাউজান) আসনে আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করেছিলেন। ২০২১ সালে তাঁকে আওয়ামী লীগের শ্রম ও জনশক্তিবিষয়ক উপকমিটির সদস্য হিসেবেও মনোনীত করা হয়।

১১৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০