সর্বশেষ

সারাদেশ

বরিশালের চৌমাথায় ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান

সুখেন্দু এদবর, বরিশাল
সুখেন্দু এদবর, বরিশাল

রবিবার, ১১ অক্টোবর, ২০২৬ ৯:৫৯ অপরাহ্ন

শেয়ার করুন:
বরিশাল নগরের চৌমাথা এলাকায় সড়ক ও ফুটপাত দখল করে বসা ক্ষুদ্র ব্যবসায়ীদের উচ্ছেদ করেছে সিটি করপোরেশন। রোববার বেলা পৌনে ১২টার দিকে চৌমাথা বাজারের সামনে থেকে এ অভিযান শুরু হয়। পরে আশপাশের বিভিন্ন এলাকায়ও অভিযান চালানো হয়।

বরিশাল নগরের গুরুত্বপূর্ণ এলাকা চৌমাথায় সড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান চালিয়েছে সিটি করপোরেশন। রোববার বেলা পৌনে ১২টার দিকে চৌমাথা বাজারের সামনে থেকে এ কার্যক্রম শুরু হয়। পরে বাজারের আশপাশ, হাতেম আলী কলেজ এবং চৌমাথা লেক এলাকায় অভিযান পরিচালনা করা হয়।

বরিশাল সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রায়হান উজ জামানের নেতৃত্বে এ অভিযান চালানো হয়। এ সময় সিটি করপোরেশনের উচ্ছেদ শাখার প্রধান লতিকুল্লাহ, ট্রেড লাইসেন্স বিভাগের আজিজ শাহীন এবং হাটবাজার শাখার প্রধান রেজাউল উপস্থিত ছিলেন।

স্থানীয়ভাবে গুরুত্বপূর্ণ চৌমাথা এলাকায় এর আগেও একাধিকবার উচ্ছেদ অভিযান চালানো হয়েছে। তবে অভিযোগ রয়েছে, অভিযান শেষ হওয়ার এক থেকে দুই দিনের মধ্যেই আবার ফুটপাত দখল করে ব্যবসা শুরু করেন ক্ষুদ্র ব্যবসায়ীরা। ফলে ফুটপাত দিয়ে পথচারীদের চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়।

অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রায়হান উজ জামান সাংবাদিকদের বলেন, নগরের ফুটপাত দখলমুক্ত রাখা এবং মানুষের চলাচলের উপযোগী করতে বিভিন্ন এলাকায় উচ্ছেদ অভিযান পরিচালনা করা হচ্ছে। এর ধারাবাহিকতায় আজ চৌমাথা এলাকায় অভিযান চালানো হয়েছে। ভবিষ্যতেও এ কার্যক্রম অব্যাহত থাকবে।

১২২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০