ভালুকায় সোহেল মডেল স্কুলের পাড়াগাঁওয়ে নতুন শাখার উদ্বোধন
রবিবার, ১১ অক্টোবর, ২০২৬ ৪:৪৯ অপরাহ্ন
শেয়ার করুন:
ময়মনসিংহের ভালুকায় সোহেল মডেল স্কুলের পাড়াগাঁও শাখার উদ্বোধন করা হয়েছে। শনিবার (১০ অক্টোবর) বিকেলে উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের পাড়াগাঁও (চটানপাড়া) গ্রামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ-১১ (ভালুকা) আসনের সংসদ সদস্য ফখর উদ্দিন আহমেদ (বাচ্চু)।
ময়মনসিংহের ভালুকায় সোহেল মডেল স্কুলের নতুন শাখা পাড়াগাঁওয়ে উদ্বোধন করা হয়েছে। শনিবার (১০ অক্টোবর) বিকেলে উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের পাড়াগাঁও (চটানপাড়া) গ্রামে এ উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সোহেল মডেল স্কুলের সভাপতি হাজী মো. বাচ্চু মিয়ার সভাপতিত্বে এবং সাংবাদিক আওলাদ হোসেন রুবেলের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ-১১ (ভালুকা) আসনের সংসদ সদস্য ও জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ফখর উদ্দিন আহমেদ (বাচ্চু)।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন মাসুদ, ভালুকা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক গোলজার হোসেন, আইনজীবী উসমান গণি মল্লিক মাখন, উপজেলা ছাত্রদলের সভাপতি ইঞ্জিনিয়ার রিয়াদ পাঠান, হবিরবাড়ী ইউনিয়ন বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম খান বাসান এবং বিএনপি নেতা হাজী এমদাদ হোসেন।
এ ছাড়া উপস্থিত ছিলেন রফিউদ্দিন সরকার রফিক, আবু তাহের খান, সিরাজ উদ্দিন, সাইদুল ইসলাম খান, নুরুল ইসলাম চয়ন, এম এ মালেক শেখ, আলী আকবর সরকারসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।
উদ্বোধনী অনুষ্ঠান উপলক্ষে সাংস্কৃতিক আয়োজনও করা হয়। এতে জনপ্রিয় কণ্ঠশিল্পী মনির খানসহ স্থানীয় শিল্পীরা সংগীত পরিবেশন করেন।
১২০ বার পড়া হয়েছে