সর্বশেষ

সারাদেশ

কুষ্টিয়া সীমান্তে বিজিবির কড়া প্রতিরোধ, ওপার থেকে পুশইনের চেষ্টা ব্যর্থ

আতিয়ার রহমান, দৌলতপুর, কুষ্টিয়া
আতিয়ার রহমান, দৌলতপুর, কুষ্টিয়া

রবিবার, ১১ অক্টোবর, ২০২৬ ৬:০৮ অপরাহ্ন

শেয়ার করুন:
কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) চারজনকে জোরপূর্বক বাংলাদেশে অনুপ্রবেশ করানোর চেষ্টা ব্যর্থ করে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রোববার সকালে বিজিবির তীব্র বাধার মুখে বিএসএফ সদস্যরা ওই চারজনকে নিয়ে ভারতীয় ভূখণ্ডে ফিরে যেতে বাধ্য হন। সীমান্তে যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ রোধে বর্তমানে বিজিবির টহল ও সতর্ক অবস্থান জোরদার করা হয়েছে।

সীমান্ত সূত্র জানায়, আন্তর্জাতিক মেইন পিলার ১৫৩/৯-এস-এর কাছে ভারতের ১৪৬ ব্যাটালিয়নের উদয়নগর ক্যাম্পের বিএসএফ সদস্যরা দুই পুরুষ ও দুই নারীকে জোরপূর্বক বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা চালায়। ঠোটারপাড়া বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় ঘটনাটি ঘটার সাথে সাথেই সতর্ক অবস্থান নেন বিজিবি সদস্যরা।

স্থানীয় প্রাগপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আশরাফুজ্জামান মুকুল জানান, সকালে অবৈধ অনুপ্রবেশের বিষয়টি টের পেয়ে বিজিবি জোরালো বাধা সৃষ্টি করে। ফলে বিএসএফ তাদের সীমানায় ফিরে যেতে বাধ্য হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কুষ্টিয়া ৪৭ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি জানান, সীমান্তে কঠোর নজরদারির কারণে এই পুশইনের চেষ্টা সফল হতে দেওয়া হয়নি। যেকোনো পরিস্থিতি মোকাবিলায় বিজিবির জোয়ানরা সীমান্তে সর্বোচ্চ সতর্কতায় রয়েছেন।

১১৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০