সেসিপ কর্মকর্তাদের পদায়নে কোটি টাকার বাণিজ্যের অভিযোগ
রবিবার, ১১ অক্টোবর, ২০২৬ ১:৫৮ অপরাহ্ন
শেয়ার করুন:
মামলা বিচারাধীন থাকা সত্ত্বেও সেকেন্ডারি এডুকেশন সেক্টর ইনভেস্টমেন্ট প্রোগ্রাম (সেসিপ) কর্মকর্তাদের উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হিসেবে পদায়নের তোড়জোড় চলছে। নিয়োগ বিধিমালা ২০২১ লঙ্ঘন করে কোটি টাকার ঘুষ বাণিজ্যের অভিযোগ উঠেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের বিরুদ্ধে।
শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উন্নয়ন শাখা থেকে পদায়ন সংক্রান্ত বিষয়ে এক বিশেষ সভা আহ্বান করা হয়েছে। এর আগে বিষয়টি নিয়ে স্থানীয় একটি পত্রিকায় প্রতিবেদন প্রকাশিত হলে তার কাটিং দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যানের কাছে পাঠানো হয়।
অভিযোগপত্রের অনুলিপি প্রধানমন্ত্রী, শিক্ষামন্ত্রী, সংশ্লিষ্ট একাধিক সচিব এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থায় প্রদান করা হয়েছে। কর্মকর্তা-কর্মচারীদের অভিযোগ, মামলা বিচারাধীন অবস্থায় এ পদায়ন করা হলে সরকারি নিয়োগ বিধিমালা চরমভাবে ক্ষুণ্ণ হবে।
একই সঙ্গে এর ফলে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের জ্যেষ্ঠ শিক্ষক ও উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তারা কাঙ্ক্ষিত পদোন্নতি থেকে বঞ্চিত হবেন। নীতিমালা না মেনে এ পদায়ন করা হলে তা অনিয়ম ও অনৈতিক লেনদেনকে ত্বরান্বিত করবে বলে মনে করছেন ক্ষুব্ধ চাকরিপ্রার্থীরা।
১১৬ বার পড়া হয়েছে