সর্বশেষ

জাতীয়

সৌদিতে হুতিদের হামলায় ঢাকার নিন্দা, চলছে নিহত বাংলাদেশিদের তথ্য সংগ্রহ

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

রবিবার, ১১ অক্টোবর, ২০২৬ ৬:৫১ অপরাহ্ন

শেয়ার করুন:
সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুতিদের হামলায় দুই বাংলাদেশি নাগরিক নিহত হওয়ার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ। একই সঙ্গে অবিলম্বে সংঘাত বন্ধ, বেসামরিক নাগরিক ও অবকাঠামোর সুরক্ষা নিশ্চিত এবং সংলাপের মাধ্যমে সংকট সমাধানের আহ্বান জানিয়েছে ঢাকা।

সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে ১০ অক্টোবরের হামলায় দুই বাংলাদেশি নাগরিক নিহত হওয়ার ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ। এ ঘটনায় আহত ব্যক্তিদের দ্রুত সুস্থতা কামনা করার পাশাপাশি সংঘাত বন্ধের আহ্বান জানিয়েছে সরকার।

রোববার (১১ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এসব কথা জানানো হয়।

বিবৃতিতে বলা হয়েছে, হামলায় হতাহতের ঘটনা ঘটেছে। আহত ব্যক্তিদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক। নিহত ও আহত বাংলাদেশি নাগরিকদের বিস্তারিত তথ্য সংগ্রহ এবং ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করতে রিয়াদে অবস্থিত বাংলাদেশ মিশন সৌদি কর্তৃপক্ষের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে।

বাংলাদেশ নিহত ব্যক্তিদের পরিবারসহ হামলায় ক্ষতিগ্রস্ত সব পরিবারের প্রতি গভীর শোক ও আন্তরিক সমবেদনা জানিয়েছে। একই সঙ্গে আহত ব্যক্তিদের দ্রুত ও পূর্ণ সুস্থতা কামনা করেছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, বেসামরিক নাগরিকদের জীবন বিপন্ন করা এবং বেসামরিক অবকাঠামো লক্ষ্য করে চালানো এ ধরনের হামলা অগ্রহণযোগ্য। এ ধরনের হামলা অবিলম্বে বন্ধ হওয়া প্রয়োজন।

এ ঘটনায় সৌদি আরবের সরকার ও দেশটির জনগণের প্রতি বাংলাদেশের দৃঢ় সংহতির কথাও পুনর্ব্যক্ত করা হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, আঞ্চলিক শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখতে অবিলম্বে সংঘাত বন্ধ করতে হবে। পাশাপাশি বেসামরিক নাগরিক ও অবকাঠামোর সুরক্ষা নিশ্চিত করে সংলাপ ও কূটনীতির মাধ্যমে চলমান সংকটের শান্তিপূর্ণ সমাধান খুঁজে বের করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ।

১০৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০