সর্বশেষ

সারাদেশ

কুড়িগ্রামে দুর্গাপূজায় সর্বাত্মক সহযোগিতার আশ্বাস জেলা বিএনপির

আতাউর রহমান বিপ্লব, কুড়িগ্রাম
আতাউর রহমান বিপ্লব, কুড়িগ্রাম

রবিবার, ১১ অক্টোবর, ২০২৬ ৪:০১ পূর্বাহ্ন

শেয়ার করুন:
আসন্ন শারদীয় দুর্গাপূজা নিরাপদ ও আনন্দময় পরিবেশে উদযাপনের লক্ষ্যে সর্বাত্মক সহযোগিতার ঘোষণা দিয়েছে কুড়িগ্রাম জেলা বিএনপি। যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রতিটি মণ্ডপে পাহারাসহ সার্বিক নিরাপত্তার আশ্বাস দিয়েছেন দলটির স্থানীয় নেতারা। শনিবার সন্ধ্যায় জেলা পরিষদের সভাকক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় এই প্রতিশ্রুতি দেয়া হয়।

আবহমানকাল ধরে চলে আসা সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা এবং শারদীয় দুর্গোৎসভে সার্বিক আইনশৃঙ্খলা অক্ষুণ্ণ রাখতে মাঠে থাকবে বিএনপির নেতাকর্মীরা। পূজামণ্ডপগুলোতে বিশেষ সুরক্ষার পাশাপাশি সার্বিক নজরদারির সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

জেলা পরিষদের সভাকক্ষে অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় জেলা বিএনপির আহ্বায়ক মোস্তফাফিজার রহমান সভাপতিত্ব করেন। এতে প্রধান বক্তারা প্রতিটি মণ্ডপে বিএনপির পক্ষ থেকে পাহারাদারের ভূমিকা পালনের প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব সোহেল হোসনাইন কায়কোবাদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যাপক শফিকুল ইসলাম বেবু, যুগ্ম আহ্বায়ক অধ্যাপক হাসিবুর রহমান হাসিব এবং সাবেক সাধারণ সম্পাদক উমর ফারুক।

এছাড়াও সাবেক পৌর মেয়র আবু বকর সিদ্দিক ও ব্যবসায়ী নেতা আব্দুল আজিজসহ জেলা বিএনপি ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উক্ত মতবিনিময় সভায় অংশ নেন।

১১৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০