সর্বশেষ

সারাদেশ

রং-তুলির জাদুকর এস এম সুলতানের ৩২তম মৃত্যুবার্ষিকী আজ

স্টাফ রিপোর্টার, নড়াইল
স্টাফ রিপোর্টার, নড়াইল

শনিবার, ১০ অক্টোবর, ২০২৬ ৪:০৯ পূর্বাহ্ন

শেয়ার করুন:
বিশ্ববরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতানের ৩২তম মৃত্যুবার্ষিকী আজ (১০ অক্টোবর)। এ উপলক্ষে নড়াইলে তাঁর জন্মস্থানসহ বিভিন্ন স্থানে কোরআন খতম, মাজার জিয়ারত, আলোচনা সভা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতাসহ নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে। ১৯৯৪ সালের এই দিনে অগণিত ভক্তকে কাঁদিয়ে চিকিৎসাধীন অবস্থায় শেষনিশ্বাস ত্যাগ করেন এই মহান চিত্রকর।

লাল মিয়া নামে পরিচিত বরেণ্য এই চিত্রশিল্পী ১৯২৪ সালের ১০ আগস্ট নড়াইলের মাছিমদিয়ায় এক সাধারণ পরিবারে জন্মগ্রহণ করেন। অতি দরিদ্রতার কারণে প্রাতিষ্ঠানিক শিক্ষা বেশিদূর না এগোলেও ছোটবেলা থেকেই ছবি আঁকার প্রতি তাঁর ছিল তীব্র অনুরাগ। বাবার সঙ্গে রাজমিস্ত্রির কাজ করার পাশাপাশি দালানকোঠার ছবি আঁকা শুরু করেন তিনি। পরবর্তীতে ১৯৩৮ সালে কলকাতার আর্ট স্কুলে ভর্তি হয়ে ৩ বছর চিত্রকলার ওপর প্রাতিষ্ঠানিক শিক্ষা লাভ করেন।

শিক্ষা অসমাপ্ত রেখেই তিনি দেশ-বিদেশ ভ্রমণে বেরিয়ে পড়েন। ইউরোপ ও আমেরিকার বিভিন্ন দেশ ভ্রমণ করে নিজেকে বিশ্বমানের এক শিল্পী হিসেবে গড়ে তোলেন। ক্যানভাসে গ্রামীণ বাংলার খেটে খাওয়া সাধারণ মানুষের পেশিবহুল ও বলিষ্ঠ শারীরিক অবয়ব ফুটিয়ে তোলাই ছিল তাঁর চিত্রকর্মের প্রধান বৈশিষ্ট্য। তাঁর আঁকা বিখ্যাত ছবির মধ্যে ‘চর দখল’, ‘ধান কাটা’, ‘পাট কাটা’ ও ‘কৃষকের সংগ্রাম’ অন্যতম। শিল্পকলায় অনন্য অবদানের জন্য তিনি একুশে পদক ও স্বাধীনতা পদকে ভূষিত হন।

শিল্পী সুলতানের মৃত্যুর পর তাঁর স্মৃতি রক্ষার্থে নড়াইলে গড়ে তোলা হয় ‘এস এম সুলতান স্মৃতি সংগ্রহশালা’ ও ‘শিশুস্বর্গ’। তবে সংগ্রহশালার কিউরেটর তন্দ্রা মুখার্জী জানান, পর্যাপ্ত স্থানের অভাবে অনেক মূল্যবান ছবি ও রেপ্লিকা প্রদর্শন করা সম্ভব হচ্ছে না। সংগ্রহশালাটি সম্প্রসারণ এবং একে একটি দৃষ্টিনন্দন পর্যটন কেন্দ্রে রূপান্তর করতে ভূমি অধিগ্রহণের ঝুলে থাকা ফাইলটি দ্রুত অনুমোদনের দাবি জানিয়েছেন স্থানীয়রা ও দর্শনার্থীরা।

১০৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০