সর্বশেষ

সারাদেশ

কমরেড মোহাম্মদ ফরহাদের মৃত্যুবার্ষিকী: শোষণমুক্ত সমাজ গঠনের আহ্বান

কামরুজ্জামান টুটুল, পঞ্চগড়
কামরুজ্জামান টুটুল, পঞ্চগড়

শনিবার, ১০ অক্টোবর, ২০২৬ ৪:০৯ পূর্বাহ্ন

শেয়ার করুন:
বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাবেক সাধারণ সম্পাদক ও পঞ্চগড়-২ আসনের সাবেক সংসদ সদস্য কমরেড মোহাম্মদ ফরহাদের ৩৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। বক্তারা তাঁর রাজনৈতিক আদর্শ লালন করে একটি বৈষম্যহীন ও শোষণমুক্ত সমাজ প্রতিষ্ঠার আহ্বান জানান। পঞ্চগড়ে আয়োজিত এই সভায় তাঁর স্মৃতি ও কর্মময় জীবনের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়।

শুক্রবার বিকেলে পঞ্চগড়ের বোদা উপজেলার চন্দনবাড়ি ইউনিয়নের প্রামানিক পাড়ায় অবস্থিত কমরেড মোহাম্মদ ফরহাদ কমপ্লেক্সে এই আলোচনা সভার আয়োজন করা হয়। কমরেড ফরহাদের সহধর্মিণী রাশেদা খানম রীনার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন 'আমরা ৭১'-এর সভাপতি ও বিশিষ্ট গবেষক মাহবুব জামান।

প্রধান অতিথির বক্তব্যে মাহবুব জামান বলেন, কমরেড মোহাম্মদ ফরহাদ আজীবন সাধারণ মানুষের অধিকার আদায়ে সংগ্রাম করে গেছেন। একটি শোষণহীন সমাজ ও ধনী-দরিদ্রের বৈষম্য কমিয়ে আনাই ছিল তাঁর রাজনৈতিক স্বপ্ন। আধুনিক তথ্যপ্রযুক্তির এই যুগে নতুন প্রজন্মের শিক্ষার্থীদের তাঁর আদর্শে অনুপ্রাণিত হয়ে দেশের কল্যাণে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

সভাপতির বক্তব্যে রীনা ফরহাদ উল্লেখ করেন, কমরেড ফরহাদের রাজনৈতিক ও সামাজিক আদর্শকে বুকে ধারণ করলে সমাজ থেকে সব ধরনের বৈষম্য দূর করা সম্ভব। সমাজে ধনী-দরিদ্রের ব্যবধান ঘোচাতে তাঁর দেখানো পথ অনুসরণ করা জরুরি বলে তিনি মন্তব্য করেন।

স্মরণসভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সিপিবির পঞ্চগড় জেলা শাখার সভাপতি মো. আশরাফুল আলম, হাংগার ফ্রি ওয়ার্ল্ডের কান্ট্রি ডিরেক্টর আতাউর রহমান মিল্টন, এবং কমিউনিস্ট পার্টির সাবেক জেলা সভাপতি চামেলী আকতার। অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, শিক্ষক, শিক্ষার্থী এবং সিপিবির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

১১০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০