সর্বশেষ

সারাদেশ

জমি দখল ও গাছ কাটার অভিযোগে দেবরের বিরুদ্ধে ভাবির সংবাদ সম্মেলন

বাদল সাহা, গোপালগঞ্জ
বাদল সাহা, গোপালগঞ্জ

বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬ ১১:৪৪ অপরাহ্ন

শেয়ার করুন:
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় স্বামী কারাগারে থাকার সুযোগে দেবরের বিরুদ্ধে জমি দখল, গাছপালা কেটে বিক্রি ও প্রাণনাশের হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী এক গৃহবধূ। আজ টুঙ্গিপাড়া উপজেলা প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি প্রশাসনের উচ্চপর্যায়ের হস্তক্ষেপ ও নিজের পরিবারের নিরাপত্তা কামনা করেন।

ভুক্তভোগী সালমা আক্তার (৪০) টুঙ্গিপাড়া উপজেলার পাটগাতি গ্রামের মুন্সি আতাউর রহমান খোকনের স্ত্রী। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি অভিযোগ করেন, পূর্ব শত্রুতার জেরে তাঁর স্বামীকে একটি মিথ্যা মামলায় ফাঁসিয়ে বিবাদীরা এলাকায় একক আধিপত্য প্রতিষ্ঠার সুযোগ তৈরি করেছে। বর্তমানে তাঁর স্বামী কারাগারে বন্দি রয়েছেন।

সালমা আক্তার জানান, স্বামীর অনুপস্থিতির সুযোগ নিয়ে তাঁর চাচাতো দেবর মানিক মুন্সি (৪২) জোরপূর্বক তাঁদের বাড়ির ফলন্ত কয়েকটি বড় আমগাছ বিক্রি করে দেন। বাধা দিতে গেলে মানিক তাঁকে অকথ্য ভাষায় গালিগালাজ ও প্রাণনাশের হুমকি দেয়। পরবর্তীতে থানায় অভিযোগ দায়ের করা হলে পুলিশ এসে কাজ বন্ধ করলেও পরে আইন অমান্য করে গাছগুলো কেটে নেওয়া হয়।

অভিযুক্ত মানিক মুন্সি একজন চিহ্নিত মাদকাসক্ত এবং গোপালগঞ্জের আলোচিত বিএনপি নেতা দিদার হত্যা মামলার অন্যতম আসামি বলে সংবাদ সম্মেলনে উল্লেখ করা হয়। জামিনে মুক্তি পেয়ে তিনি ক্রমাগত এই অত্যাচার চালিয়ে যাচ্ছেন। স্থানীয় থানা পুলিশ ও জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ একাধিকবার যোগাযোগ করেও কোনো প্রতিকার মেলেনি বলে ভুক্তভোগী পরিবারটি ক্ষোভ প্রকাশ করে।

নিজেদের জীবনের নিরাপত্তা নিয়ে চরম শঙ্কায় থাকা সালমা আক্তার এই ঘটনার সুষ্ঠু তদন্ত নিশ্চিত করতে প্রধানমন্ত্রী এবং আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের দ্রুত হস্তক্ষেপ দাবি করেছেন।

১২১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০