বান্দরবানের নতুন ডিসি নাজনীন সুলতানা
শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬ ১২:৫৬ পূর্বাহ্ন
শেয়ার করুন:
বান্দরবান জেলার নতুন জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ পেয়েছেন বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের অতিরিক্ত পরিচালক নাজনীন সুলতানা। বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে তাঁর নিয়োগের বিষয়টি জানানো হয়।
বান্দরবান জেলার নতুন জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ পেয়েছেন বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের অতিরিক্ত পরিচালক নাজনীন সুলতানা।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মু. মাহমুদ উল্লাহ মারুফ।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিসিএস (প্রশাসন) ক্যাডারের কর্মকর্তা নাজনীন সুলতানাকে তাঁর বর্তমান পদ থেকে বদলি করে বান্দরবান জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে পদায়ন করা হয়েছে। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
এর আগে বান্দরবানের ২৩তম জেলা প্রশাসক হিসেবে মো. সানিউল ফেরদৌস গত ২ এপ্রিল ২০২৬ দায়িত্ব গ্রহণ করেন। নতুন জেলা প্রশাসক নিয়োগের ফলে প্রায় ছয় মাস পর তাঁর দায়িত্বের অবসান হলো।
নাজনীন সুলতানার দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে বান্দরবান জেলা প্রশাসনে নতুন নেতৃত্বের সূচনা হতে যাচ্ছে।
১৩৪ বার পড়া হয়েছে