সর্বশেষ

সারাদেশ

দৌলতপুরে বলাৎকারের অভিযোগে শিক্ষক আটক, ওসিসহ ৩ পুলিশ আহত

আতিয়ার রহমান, দৌলতপুর, কুষ্টিয়া
আতিয়ার রহমান, দৌলতপুর, কুষ্টিয়া

বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬ ১১:৪৯ অপরাহ্ন

শেয়ার করুন:
কুষ্টিয়ার দৌলতপুরে এক মাদ্রাসাছাত্রকে বলাৎকারের অভিযোগে আশিকুল্লাহ নামে এক শিক্ষককে আটক করেছে পুলিশ। এ ঘটনাকে কেন্দ্র করে স্থানীয়দের তীব্র ক্ষোভের মুখে অভিযুক্ত শিক্ষককে উদ্ধার করতে গিয়ে ওসিসহ তিন পুলিশ সদস্য আহত হয়েছেন। এলাকায় বর্তমানে থমথমে পরিস্থিতি বিরাজ করছে এবং অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মারকাজুল সুন্নাহ মাদ্রাসার ওই শিক্ষার্থীকে পবিত্র কোরআন শিক্ষার কথা বলে নিজের কক্ষে ডেকে নেন অভিযুক্ত শিক্ষক আশিকুল্লাহ। এরপর সেখানে তাকে জোরপূর্বক বলাৎকার করা হয় বলে অভিযোগ ওঠে। ঘটনাটি কাউকে না জানানোর জন্য ওই শিক্ষার্থীকে নানা ভয়ভীতিও দেখান তিনি। পরবর্তীতে ভুক্তভোগী শিক্ষার্থী বাড়িতে ফিরে পরিবারের সদস্যদের কাছে পুরো ঘটনাটি খুলে বলে।

পরিবারের কাছ থেকে বিষয়টি জানার পর স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। শত শত উত্তেজিত জনতা মাদ্রাসাটি চারদিক থেকে ঘেরাও করে ফেলে। পরিস্থিতি বেগতিক দেখে অভিযুক্ত শিক্ষক নিজেকে নিজের কক্ষে অবরুদ্ধ করে রাখেন। খবর পেয়ে দৌলতপুর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তকে হেফাজতে নেওয়ার চেষ্টা করে।

এ সময় উত্তেজিত জনতা পুলিশের গাড়ি লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করতে শুরু করে। উত্তেজিত জনতার হাত থেকে অভিযুক্তকে রক্ষা করে থানায় নিয়ে আসার সময় ধস্তাধস্তিতে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমানসহ অন্তত তিন পুলিশ সদস্য আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

খলিশাকুণ্ডি ইউনিয়নের চেয়ারম্যান জুলমত হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মাদ্রাসার এক ছাত্রকে নির্যাতনের খবর পেয়ে এলাকাবাসী ক্ষুব্ধ হয়ে ওঠে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় এবং শিক্ষককে থানায় নিয়ে যায়। দৌলতপুর থানার ওসি জানিয়েছেন, অভিযুক্ত শিক্ষককে বর্তমানে পুলিশ হেফাজতে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

১১৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০