সর্বশেষ

সারাদেশ

সিরাজগঞ্জে বাস-মোটরসাইকেল সংঘর্ষ: অজ্ঞাত আরোহীর মৃত্যু

স্বপন মির্জা, সিরাজগঞ্জ
স্বপন মির্জা, সিরাজগঞ্জ

শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬ ১২:৪০ পূর্বাহ্ন

শেয়ার করুন:
সিরাজগঞ্জের রায়গঞ্জে বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক অজ্ঞাত পরিচয় আরোহী নিহত হয়েছেন। ঢাকা-বগুড়া মহাসড়কের ভূইয়াগাঁতী এলাকায় আজ বিকেলে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। ঘাতক বাসটিকে সনাক্ত করতে এবং নিহতের পরিচয় নিশ্চিত করতে কাজ করছে হাইওয়ে পুলিশ।

প্রত্যক্ষদর্শী ও হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকেল সোয়া তিনটার দিকে ঢাকা-বগুড়া মহাসড়কের ভূইয়াগাঁতী পল্লী বিদ্যুৎ কার্যালয় সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে। বগুড়ামুখী একটি দ্রুতগতির মোটরসাইকেলের সঙ্গে বিপরীত দিক থেকে আসা ঢাকাগামী যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়।

সংঘর্ষের তীব্রতায় মোটরসাইকেল আরোহী ছিটকে বাসের পেছনের চাকার নিচে পিষ্ট হন এবং ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। ঘটনার পরপরই ঘাতক বাসটি দ্রুত গতিতে পালিয়ে যেতে সক্ষম হয়। স্থানীয়রা জানান, লাল রঙের বাসটির নাম ‘আর এম স্পেশাল’।

খবর পেয়ে হাটিকুমরুল হাইওয়ে থানা পুলিশ ও ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেন। বর্তমানে মরদেহটি পুলিশি হেফাজতে রয়েছে।

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবর রহমান গণমাধ্যমকে জানান, নিহত ব্যক্তির নাম-পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। ঘাতক বাসটিকে শনাক্ত ও জব্দ করার জন্য পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

১১২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০