সর্বশেষ

সারাদেশ

পড়াশোনার পাশাপাশি দেশের প্রতি শিক্ষার্থীদের দায়বদ্ধতা আছে: সেলিমুজ্জামান এমপি

বাদল সাহা, গোপালগঞ্জ
বাদল সাহা, গোপালগঞ্জ

বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬ ১১:৫৩ অপরাহ্ন

শেয়ার করুন:
গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নবীন বরণ অনুষ্ঠানে শিক্ষার্থীদের দেশ গড়ার কারিগর হওয়ার আহ্বান জানিয়েছেন স্থানীয় সংসদ সদস্য মো. সেলিমুজ্জামান মোল্লা। তিনি বলেন, শুধু পড়াশোনা নয়, তরুণ সমাজের রয়েছে দেশের প্রতি গভীর দায়বদ্ধতা। বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের স্বাগত জানাতে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ঢাকা বিভাগীয় বিএনপি’র সহ-সাংগঠনিক সম্পাদক ও গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য সেলিমুজ্জামান মোল্লা বলেন, উচ্চশিক্ষার আঙিনায় পা রাখা শিক্ষার্থীদের প্রতিটি দিনকে কাজে লাগাতে হবে। দেশের অধিকাংশ শিক্ষার্থীই মধ্যবিত্ত পরিবার থেকে উঠে আসে এবং তারাই দেশের মূল চালিকাশক্তি। তাই আগামীর বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় নিজেদের যোগ্য করে গড়ে তোলা অত্যন্ত জরুরি।

শিক্ষকদের উদ্দেশে তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত সকল শিক্ষার্থীই আপনাদের সন্তানের মতো। এখানে ভিন্ন মতাদর্শের মানুষ থাকবে, তবে কোনো অবস্থাতেই ক্যাম্পাসের শিক্ষার সুষ্ঠু পরিবেশ বিঘ্নিত হতে দেওয়া যাবে না। সম্মিলিত ও ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমেই এই বিদ্যাপীঠকে দেশের অন্যতম শীর্ষস্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠানে রূপান্তর করা সম্ভব।

আসন সংখ্যা হ্রাসের বিষয়ে উদ্বেগ প্রকাশ করে এই সংসদ সদস্য বলেন, পূর্বে যেখানে তিন হাজারের বেশি শিক্ষার্থী ভর্তির সুযোগ পেত, তা এখন হ্রাস পেয়ে ১৫৫০ জনে নেমে এসেছে। আগামী শিক্ষাবর্ষে আসন সংখ্যা পুনরায় বৃদ্ধি করে ৩১০০-তে উন্নীত করার সর্বাত্মক চেষ্টা করা হবে। যেকোনো সমস্যা অভ্যন্তরীণ আলোচনার মাধ্যমে সমাধান করার জন্য তিনি শিক্ষার্থীদের পরামর্শ দেন।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. সোহেল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডা. কে.এম বাবর, গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস. এম জিলানী। এছাড়া বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আতাউর রহমান, কোষাধ্যক্ষ ড. মো. খসরুল আলম এবং জেলা প্রশাসক মো. আরিফ-উজ-জামানসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা বক্তব্য প্রদান করেন।

১১৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০