সর্বশেষ

সারাদেশ

মা ইলিশ রক্ষা: টুঙ্গিপাড়ায় ৩শ' জেলে পেলেন ভিজিএফের চাল

বাদল সাহা, গোপালগঞ্জ
বাদল সাহা, গোপালগঞ্জ

বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬ ১১:৪৪ অপরাহ্ন

শেয়ার করুন:
মা ইলিশ সংরক্ষণের ২২ দিনের নিষেধাজ্ঞা চলাকালীন গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় নিবন্ধিত জেলেদের খাদ্য সহায়তা দেওয়া শুরু হয়েছে। উপজেলার ৩০০টি জেলে পরিবারের মাঝে মোট সাড়ে সাত মেট্রিক টন ভিজিএফের চাল বিতরণ করছে স্থানীয় প্রশাসন ও মৎস্য বিভাগ। জেলেদের নদী থেকে দূরে রাখতে ও জীবিকা নির্বাহে সহায়তার লক্ষ্যে এই সরকারি উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

আজ বৃহস্পতিবার সকাল ১০টা থেকে টুঙ্গিপাড়া উপজেলার পাটগাতী, ডুমুরিয়া ও কুশলী ইউনিয়নসহ পৌর এলাকার নির্ধারিত বিভিন্ন কেন্দ্রে একযোগে এই চাল বিতরণ কার্যক্রম শুরু হয়। সরকারি নির্দেশনা অনুযায়ী প্রতিটি নিবন্ধিত পরিবারকে এই বিশেষ বরাদ্দ বুঝিয়ে দেওয়া হচ্ছে।

ভিজিএফের এই খাদ্যশস্য বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ দিদারুল আলম। এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা দেবাশীষ বাছাড়, খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আজহারুল ইসলাম এবং পাটগাতী ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সুভাষ বিশ্বাসসহ স্থানীয় জনপ্রতিনিধিরা।

মৎস্য অধিদপ্তর জানায়, টুঙ্গিপাড়ার মধুমতি, বাঘিয়ার ঘাট ও দাড়িয়ার কুলসহ বিভিন্ন স্থানীয় নদ-নদীতে এ মৌসুমে প্রচুর ইলিশের বিচরণ থাকে। প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ নির্বিঘ্নে ডিম ছাড়ার সুযোগ দিতে ৭ অক্টোবর দিবাগত মধ্যরাত থেকে ২৯ অক্টোবর পর্যন্ত মোট ২২ দিন সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ করা হয়েছে।

নিষেধাজ্ঞা চলাকালে জেলেরা যাতে কোনোভাবেই নদীতে মাছ ধরতে না নামেন, সেজন্য প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত সচেতনতামূলক কার্যক্রম চালানো হচ্ছে। আইন অমান্য করে মা ইলিশ শিকার, পরিবহন, মজুদ কিংবা বাজারজাত করলে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে সতর্ক করেছে উপজেলা প্রশাসন।

১১৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০