সর্বশেষ

সারাদেশ

জামালপুরে ৩০ তরুণ-তরুণীর কর্মসংস্থানে শুরু হলো পোশাক তৈরির প্রশিক্ষণ

ফজলে এলাহী, জামালপুর
ফজলে এলাহী, জামালপুর

বুধবার, ৭ অক্টোবর, ২০২৬ ১১:৪৪ অপরাহ্ন

শেয়ার করুন:
জামালপুরের বেকার তরুণ-তরুণীদের স্বাবলম্বী ও উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে শুরু হয়েছে ২১ দিনব্যাপী মৌলিক পোশাক তৈরি প্রশিক্ষণ। যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ও একটি স্থানীয় সমাজ কল্যাণ সংস্থার সহযোগিতায় ৩০ জন যুবক-যুবতী এই প্রশিক্ষণে অংশ নিচ্ছেন।

জামালপুর শহরের বগাবাইদ বোর্ডঘর এলাকায় যুব উন্নয়ন অধিদপ্তর ও স্বনির্ভর যুব সমাজ কল্যাণ সংস্থার যৌথ ব্যবস্থাপনায় এই আয়োজন সম্পন্ন হয়েছে। তরুণ-তরুণীদের সক্ষমতা বৃদ্ধি এবং আত্মকর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টির লক্ষ্যে এই দীর্ঘমেয়াদি প্রশিক্ষণ কোর্সের সূচনা করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সৈয়দ কামাল হোসেন। সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. রতন মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজনীন আখতার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জাহিদুল ইসলাম।

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিরা বলেন, এ ধরনের ব্যবহারিক প্রশিক্ষণ বেকারত্ব দূরীকরণে এবং নতুন উদ্যোক্তা তৈরিতে কার্যকর ভূমিকা রাখবে। ৩০ জন অংশগ্রহণকারী এই প্রশিক্ষণের মাধ্যমে আধুনিক পোশাক তৈরির খুঁটিনাটি শিখে নিজেরা স্বাবলম্বী হতে পারবেন।

আয়োজক সংগঠনের সভাপতি খন্দকার আহাদুল্লাহ জনি এবং সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম জানান, যুবসমাজকে দক্ষ জনশক্তিতে রূপান্তর করতে তাদের এই সামাজিক উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে। উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় যুবনেতা ও সুধী সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

১১৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০