সর্বশেষ

সারাদেশ

ময়মনসিংহে টিসিবির স্মার্ট ফ্যামিলি কার্ড বিতরণ শুরু

আওলাদ হোসেন রুবেল, ময়মনসিংহ
আওলাদ হোসেন রুবেল, ময়মনসিংহ

বুধবার, ৭ অক্টোবর, ২০২৬ ১১:১১ অপরাহ্ন

শেয়ার করুন:
ময়মনসিংহে নিম্নআয়ের পরিবারগুলোর খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে টিসিবির স্মার্ট ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম। ময়মনসিংহ সিটি করপোরেশনের (মসিক) বিশেষ উদ্যোগে স্থানীয় দরিদ্র জনগোষ্ঠীর মাঝে এই কার্ড হস্তান্তর করা হয়। এই কর্মসূচির ফলে অত্যন্ত সাশ্রয়ী মূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য ক্রয় করতে পারবেন সুবিধাভোগীরা।

ময়মনসিংহ সিটি করপোরেশনের শহীদ শাহাবুদ্দিন মিলনায়তনে এই ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই গুরুত্বপূর্ণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রশাসক মোঃ রুকুনোজ্জামান রোকন। এ সময় তিনি নিম্নআয়ের মানুষের পাশে থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

মসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা সুমনা আল মজীদের সঞ্চালনায় এই বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা এবং প্রধান ভাণ্ডার ও ক্রয় কর্মকর্তাসহ অন্যান্য বিভাগীয় প্রধানগণ। অনুষ্ঠানে সিটি করপোরেশনের বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারী এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

সিটি করপোরেশন সূত্রে জানা গেছে, ময়মনসিংহে এ পর্যন্ত মোট ৭০ হাজার ৪০৫টি কার্ড বিতরণ করা হয়েছে এবং আরও ৬৪ হাজার ৮৩টি কার্ড বিতরণের জন্য প্রস্তুত রয়েছে। এর মধ্যে প্রথম ধাপে বিতরণকৃত কার্ডের সংখ্যা ১ হাজার ৯০২টি এবং বর্তমানে ৬ হাজার ৩২২টি কার্ডের বরাদ্দ অবশিষ্ট রয়েছে। দ্রুততম সময়ের মধ্যে অবশিষ্ট কার্ডগুলোও বিতরণ করা হবে বলে নিশ্চিত করেছে মসিক কর্তৃপক্ষ।

১২৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০