সর্বশেষ

সারাদেশ

ফরিদপুরে অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার ১

আবিদ জামান, ফরিদপুর
আবিদ জামান, ফরিদপুর

বুধবার, ৭ অক্টোবর, ২০২৬ ৬:৪৫ অপরাহ্ন

শেয়ার করুন:
ফরিদপুর শহরে পৃথক অভিযান চালিয়ে একটি বিদেশি রিভলবার, পাঁচ রাউন্ড তাজা গুলি, দুটি ককটেল, দেশীয় অস্ত্র, ওয়াকিটকি ও ইয়াবাসহ সাফায়েত আহমেদ (৩৬) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১০ (এসআরবি-১০)।

ফরিদপুর শহরে পৃথক অভিযান চালিয়ে অস্ত্র, গোলাবারুদ, ককটেল ও ইয়াবাসহ সাফায়েত আহমেদ (৩৬) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১০ (এসআরবি-১০)। মঙ্গলবার (৬ অক্টোবর) বেলা ৪টায় এসআরবি-১০-এর ফরিদপুর ক্যাম্পে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।

এসআরবি-১০ জানায়, মঙ্গলবার ভোর ৫টা ৩৫ মিনিটে শহরের উত্তর কালীবাড়ি এলাকার জেনারেল হাসপাতালের একটি পরিত্যক্ত ভবনে অভিযান চালানো হয়। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানের সময় মাদকসেবীরা পালিয়ে গেলেও ভবনটি তল্লাশি করে একটি বিদেশি রিভলবার ও পাঁচ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়।

পরে সকাল ৮টা ৪৫ মিনিটে নীলটুলি এলাকার একটি আবাসিক ভবনে অভিযান চালায় এসআরবি-১০। এ সময় পালানোর চেষ্টা করলে সাফায়েত আহমেদকে আটক করা হয়। তিনি শহরের চরকমলাপুর এলাকার মৃত বশির আহমেদের ছেলে।

এসআরবি-১০ আরও জানায়, সাফায়েতের দেওয়া তথ্যের ভিত্তিতে তাঁর বসতঘরে তল্লাশি চালানো হয়। এ সময় দুটি ককটেল, একটি খেলনা রিভলবার, একটি চাইনিজ কুড়াল, একটি রামদা, একটি ছুরি, একটি সুইচ গিয়ার, একটি ওয়াকিটকি, একটি ট্রেজার গান, ২৫ রাউন্ড গুলির খোসা ও ১০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

এ ছাড়া সেনাবাহিনীর দুটি ক্যাপ, এপিবিএনের একটি ক্যাপ ও সেনাবাহিনীর একটি কোমর বন্ধনী জব্দ করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে এসআরবি-১০ জানায়, সাফায়েত দীর্ঘদিন ধরে সেনাবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তা পরিচয় দিয়ে বিভিন্ন এলাকায় প্রতারণা ও সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আসছিলেন। তিনি কোতয়ালী থানার একটি মাদক ও একটি সন্ত্রাসবিরোধী মামলার এজাহারনামীয় আসামি বলেও জানানো হয়।

এসআরবি-১০ জানিয়েছে, উদ্ধার করা অস্ত্র, গোলাবারুদ, ককটেল, মাদক ও অন্যান্য সরঞ্জামসহ গ্রেপ্তার সাফায়েতের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর প্রক্রিয়া চলছে।

১২৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০