সর্বশেষ

সারাদেশ

মুন্সীগঞ্জে বিশ্ব শিক্ষক দিবসে র‌্যালি ও আলোচনা সভা ও র‌্যালি

নুরুন্নবী মুন্না, মুন্সীগঞ্জ
নুরুন্নবী মুন্না, মুন্সীগঞ্জ

সোমবার, ৫ অক্টোবর, ২০২৬ ১১:২১ অপরাহ্ন

শেয়ার করুন:
বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ উপলক্ষে মুন্সীগঞ্জে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৫ অক্টোবর) সকাল ১০টায় জেলা কালেক্টরেট প্রাঙ্গণে র‌্যালি অনুষ্ঠিত হয়। পরে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন মুন্সীগঞ্জের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী। প্রধান অতিথি ছিলেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. কামরুজ্জামান।

সভায় সিভিল সার্জন ডা. সাজেদা বেগম, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শরীফ উল্যাহ, অতিরিক্ত পুলিশ সুপার কামরান হোসেন, জেলা শিক্ষা কর্মকর্তা শরিফুল ইসলাম এবং মুন্সীগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি আতিকুর রহমান টিপুসহ বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান, শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, শিক্ষকরা জাতি গঠনের অন্যতম প্রধান কারিগর। তাঁদের যথাযথ সম্মান ও মর্যাদা নিশ্চিত করার পাশাপাশি জীবনমান উন্নয়নে সরকার বিভিন্ন কার্যক্রম গ্রহণ করেছে।

বক্তারা জানান, অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের দীর্ঘদিনের অবসর ও কল্যাণ সুবিধা প্রদানের উদ্যোগের অংশ হিসেবে গত ১৫ আগস্ট একযোগে সারা দেশে ইএফটি ও আইবাস++-এর মাধ্যমে তাঁদের ব্যাংক হিসাবে অর্থ পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। এর আওতায় মুন্সীগঞ্জ জেলায় ১৬২ জন শিক্ষক-কর্মচারীর অনুকূলে মোট ২ কোটি ৫৮ লাখ ৫৮ হাজার ৯৬০ টাকা বিতরণ করা হয়েছে।

সভায় আরও বলা হয়, শিক্ষক-শিক্ষার্থীর সম্পর্ক পারস্পরিক শ্রদ্ধা, ভালোবাসা ও আস্থার ওপর প্রতিষ্ঠিত। শিক্ষার্থীদের নিজ সন্তানের মতো ভালোবাসা ও যত্নের মাধ্যমে শিক্ষকরা তাঁদের সঙ্গে ইতিবাচক সম্পর্ক আরও সুদৃঢ় করতে পারেন। এর মাধ্যমে শিক্ষকতার মর্যাদা ও সম্মানের স্বর্ণালী ঐতিহ্য পুনঃপ্রতিষ্ঠিত হবে বলে বক্তারা আশাবাদ ব্যক্ত করেন।

সরকারের আর্থিক সীমাবদ্ধতার মধ্যেও শিক্ষকদের জীবনমান উন্নয়নে নেওয়া বিভিন্ন পদক্ষেপের বিষয়টি সভায় তুলে ধরা হয়। এ সময় প্রাথমিক শিক্ষকদের গ্রেড উন্নীতকরণ এবং এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকদের পূর্ণ বেসিক বেতন নিয়মিত ও নিরবচ্ছিন্নভাবে প্রদানের বিষয়েও আলোচনা হয়।

বক্তারা বলেন, শিক্ষকদের দায়িত্ব শুধু পাঠদানের মধ্যে সীমাবদ্ধ নয়। নৈতিকতা, মানবিকতা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ একটি সুন্দর প্রজন্ম গড়ে তোলার দায়িত্বও তাঁদের ওপর রয়েছে। শিক্ষকরা নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করলে দক্ষ ও সমৃদ্ধ প্রজন্ম গড়ে উঠবে, যা দেশের সামগ্রিক উন্নয়ন ও সমৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তাঁরা আরও বলেন, দেশ সমৃদ্ধ হলে ভবিষ্যতে শিক্ষকদের সুযোগ-সুবিধা আরও বৃদ্ধি করা সম্ভব হবে। শিক্ষাখাতে সরকারের সর্বোচ্চ গুরুত্ব ও অগ্রাধিকার দেওয়ার বিষয়টিও সভায় তুলে ধরা হয়।

আলোচনা সভায় বিশ্ব শিক্ষক দিবসের তাৎপর্য, শিক্ষকদের মর্যাদা ও অধিকার, শিক্ষক-শিক্ষার্থী সম্পর্ক উন্নয়ন এবং মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে করণীয় বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

৩৭৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০