সর্বশেষ

সারাদেশ

চাঁপাইনবাবগঞ্জে নানাবাড়িতে বেড়াতে গিয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু

আশরাফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ
আশরাফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ

সোমবার, ৫ অক্টোবর, ২০২৬ ১০:৪১ অপরাহ্ন

শেয়ার করুন:
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় নানাবাড়িতে বেড়াতে গিয়ে খালের পানিতে ডুবে আব্দুর রহমান নামে আড়াই বছরের এক শিশুর করুণ মৃত্যু হয়েছে। সোমবার সকালে উপজেলার আলাতুলি ইউনিয়নের রানীনগর বিলকন্দি এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এই মর্মান্তিক ঘটনায় পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

নিহত শিশু আব্দুর রহমান সদর উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের নরেন্দ্রপুর গ্রামের আব্দুল আলমের ছেলে। পারিবারিক সূত্রে জানা গেছে, মায়ের সঙ্গে মাত্র দুদিন আগে সে রানীনগর বিলকন্দি এলাকায় তার নানাবাড়িতে বেড়াতে এসেছিল।

সোমবার সকালের দিকে হঠাৎ পরিবারের সবার অজান্তে সে বাড়ির পাশে থাকা একটি খালের পানিতে পড়ে তলিয়ে যায়। দীর্ঘক্ষণ তাকে দেখতে না পেয়ে পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে খাল থেকে ভাসমান অবস্থায় তাকে উদ্ধার করা হয়।

স্বজনরা তাৎক্ষণিকভাবে উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে নিয়ে গেলে সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরামুল হক জানান, পানিতে ডুবে শিশু মৃত্যুর বিষয়টি পুলিশ অবগত হয়েছে। কোনো অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া শেষ করে মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

১৫৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০