সর্বশেষ

সারাদেশ

সাতক্ষীরায় কলেজছাত্র জাকারিয়া হত্যার প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ

স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা
স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা

মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬ ১১:০৯ অপরাহ্ন

শেয়ার করুন:
সাতক্ষীরা সরকারি কলেজের শিক্ষার্থী জাকারিয়া হত্যার বিচার ও খুনিদের ফাঁসির দাবিতে উত্তাল হয়ে উঠেছে সাতক্ষীরা। সহপাঠী ও সাধারণ শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল ও মানববন্ধনের মাধ্যমে দোষীদের দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার দাবি জানিয়েছেন। চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডের ঘটনায় এলাকায় তীব্র ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে।

গত মঙ্গলবার দুপুরে সাতক্ষীরা সরকারি কলেজের প্রধান ফটকের সামনে জড়ো হয়ে বিক্ষোভ প্রদর্শন করেন সাধারণ শিক্ষার্থীরা। ‘আমার ভাইয়ের হত্যাকারীর ফাঁসি চাই’, ‘আমার ভাই কবরে, খুনি কেন বাইরে’ এমন সব স্লোগানে উত্তাল হয়ে ওঠে কলেজ প্রাঙ্গণ। পরে শিক্ষার্থীরা একটি বিশাল প্রতিবাদ মিছিল নিয়ে সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে গিয়ে মানববন্ধন কর্মসূচিতে অংশ নেন।

মানববন্ধনে বক্তব্য প্রদানকালে সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোঃ আবুল হাশেম ও সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ অধ্যাপক বাসুদেব বসু এই নৃশংস হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানান। তাঁরা বলেন, একজন উদীয়মান শিক্ষার্থীর এভাবে চলে যাওয়া মেনে নেওয়া যায় না। অবিলম্বে জড়িত সব অপরাধীর সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে।

নিহত জাকারিয়ার বড় ভাই ও মামলার বাদী মোঃ শাহরিয়ার খান ক্ষোভ প্রকাশ করে বলেন, তাঁর ভাইকে পরিকল্পিত ও নির্মমভাবে হত্যা করা হয়েছে। তাঁরা প্রশাসনের কাছে দ্রুততম সময়ের মধ্যে এই হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার ও আসামিদের ফাঁসির দাবি জানান।

উল্লেখ্য, গত ২ অক্টোবর রাতে সাতক্ষীরা শহরের প্রাণিসম্পদ অফিসের পাশে একটি চায়ের দোকানে দুই পক্ষের বিরোধ মেটাতে গিয়ে কিশোর গ্যাং লিডার নাহিদ হাসান ও তার সহযোগীদের হামলায় নিহত হন জাকারিয়া। এই ঘটনায় সদর থানায় ১২ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। পুলিশ ইতিমধ্যে প্রধান আসামি নাহিদসহ তিনজনকে গ্রেপ্তার করেছে।

১৫৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০