সর্বশেষ

সারাদেশ

নওগাঁয় নজরুল বর্ষ উপলক্ষে সেমিনার ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

মামুনুর রশীদ বাবু, নওগাঁ
মামুনুর রশীদ বাবু, নওগাঁ

মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬ ৮:২৭ অপরাহ্ন

শেয়ার করুন:
নওগাঁয় যথাযথ মর্যাদায় উদযাপিত হলো নজরুল বর্ষ। এ উপলক্ষে সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এক সেমিনার ও প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য মোঃ জাহিদুল ইসলাম ধলু।

মঙ্গলবার বেলা ১২টা থেকে নওগাঁ সদর উপজেলা অডিটোরিয়ামে জমকালো এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা প্রশাসনের ব্যবস্থাপনায় আয়োজিত এই সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন নওগাঁ-৫ (সদর) আসনের সংসদ সদস্য মোঃ জাহিদুল ইসলাম ধলু।

অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন ও সাহিত্যকর্ম নিয়ে বিস্তারিত আলোচনা করেন নওগাঁ ফয়েজ উদ্দিন মেমোরিয়াল কলেজের অধ্যক্ষ ড. মোঃ আইয়ুব আলী। তিনি নজরুলের অসাম্প্রদায়িক চেতনা ও বাংলা সাহিত্যে তাঁর অনন্য অবদানের কথা তুলে ধরেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা অফিসার আব্দুল্লাহ আল মামুন।

নওগাঁ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ নূরুল আমিনের সভাপতিত্বে এই আয়োজনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী সুমন মাহমুদ। বক্তারা তরুণ প্রজন্মের কাছে নজরুলের সৃষ্টিশীল কাজ ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান।

সেমিনার শেষে নজরুলগীতি, নজরুলের কবিতা আবৃত্তি, চিত্রাঙ্কন, একক অভিনয়, একক নৃত্য, হামদ-নাত, উপস্থিত বক্তৃতা এবং রচনা প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে স্থানীয় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

১১৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০