সর্বশেষ

সারাদেশ

কোটি টাকা দিয়েও আমাকে কেনা যাবে না: নেত্রকোনা বিশ্ববিদ্যালয় উপাচার্য

দেবল চন্দ্র দাস, নেত্রকোনা
দেবল চন্দ্র দাস, নেত্রকোনা

মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬ ৯:১৩ অপরাহ্ন

শেয়ার করুন:
নেত্রকোনা বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ খালেদ উজ্জামান হুশিয়ারি দিয়ে বলেছেন, কোটি কোটি টাকা দিয়েও তাঁকে কেউ কিনতে পারবে না। কোনো ধরণের অনিয়ম বা তাঁর কাজে বাধা সৃষ্টি করা হলে তিনি পদ ছেড়ে চলে যাবেন বলেও ঘোষণা দিয়েছেন।

নেত্রকোনা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের উদ্যোগে মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী কার্যালয় টিটিসি হলরুমে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়। উক্ত সভায় সদ্য যোগদানকৃত উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ খালেদ উজ্জামান তাঁর ভবিষ্যৎ কর্মপরিকল্পনা ও বিশ্ববিদ্যালয়ের সার্বিক পরিস্থিতি নিয়ে খোলামেলা আলোচনা করেন।

মতবিনিময়কালে উপাচার্য স্পষ্ট ভাষায় জানান, বিশ্ববিদ্যালয়ে কোনো ধরণের দুর্নীতি বা অনিয়ম প্রশ্রয় দেওয়া হবে না। তিনি দাবি করেন, সরাসরি সরকারের উচ্চপর্যায় থেকে তাঁকে এখানে পাঠানো হয়েছে এবং কোনো মহলের অবৈধ চাপের কাছে তিনি মাথা নত করবেন না। যদি তাঁর স্বাধীনভাবে কাজ করার পরিবেশ বিঘ্নিত হয়, তবে তিনি দায়িত্ব ছেড়ে চলে যেতেও দ্বিধা করবেন না।

বিশ্ববিদ্যালয়ের বর্তমান শৃঙ্খলা ফিরিয়ে আনার বিষয়ে জোর দিয়ে উপাচার্য জানান, পূর্ববর্তী সময়ে এখানে কোনো চেইন অব কমান্ড বা প্রাতিষ্ঠানিক নিয়মকানুন ছিল না। ইতিমধ্যে অনিয়মের সাথে জড়িত থাকার অভিযোগে কয়েকজন শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ পাঠানো হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

উক্ত মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের টিচার ইনচার্জ ড. সাদ্দাম হুসাইন এবং পরীক্ষা নিয়ন্ত্রক মো. আমদাদুল হক। এ সময় নেত্রকোনা জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

১২৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০