কলাপাড়ায় নবাগত যুগ্ম জেলা ও দায়রা জজের সাথে আইনজীবীদের মতবিনিময়
মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬ ১০:২০ অপরাহ্ন
শেয়ার করুন:
পটুয়াখালীর কলাপাড়া চৌকি আদালতে নবনিযুক্ত যুগ্ম জেলা ও দায়রা জজ মো. নুরুল হুদা চৌধুরীর সাথে স্থানীয় আইনজীবীদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার সকালে কলাপাড়া চৌকি আদালত বার ভবনে এই সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে নবাগত বিচারককে আইনজীবীদের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন কলাপাড়া চৌকি আদালত আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট খন্দকার নাসির উদ্দিন। অনুষ্ঠানটি সঞ্চালনার দায়িত্বে ছিলেন সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. আবুল হোসেন। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দিতে গিয়ে নবনিযুক্ত যুগ্ম জেলা ও দায়রা জজ মো. নুরুল হুদা চৌধুরী বিচারপ্রার্থীদের দ্রুত ও সহজ উপায়ে ন্যায়বিচার নিশ্চিত করার ওপর জোর দেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিনিয়র সিভিল জজ মহিদুল হাসান এবং সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. রাব্বি ইসলাম রনি। বক্তারা বিচার বিভাগ ও বার এসোসিয়েশনের মধ্যে সুসম্পর্ক বজায় রেখে আদালতের কার্যক্রম আরও গতিশীল করার বিষয়ে একমত পোষণ করেন।
সভায় উপস্থিত অন্যান্য বিশিষ্ট আইনজীবীদের মধ্যে ছিলেন অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট হাফিজুর রহমান চুন্নু, সহকারী পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট শাহাবুদ্দিন খন্দকার, অ্যাডভোকেট শাহজাহান পারভেজ, সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট জ্ঞানেন্দ্র চন্দ্র মন্ডল এবং সাবেক সভাপতি অ্যাডভোকেট মুজিবুর রহমান চুন্নুসহ কলাপাড়া আদালতের কর্মরত আইনজীবী ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
১২০ বার পড়া হয়েছে