সর্বশেষ

সারাদেশ

সিলেটে আগস্টের তুলনায় সেপ্টেম্বরে কমেছে সড়ক দুর্ঘটনা: প্রতিবেদন

স্টাফ রিপোর্টার, সিলেট
স্টাফ রিপোর্টার, সিলেট

সোমবার, ৫ অক্টোবর, ২০২৬ ৩:১২ অপরাহ্ন

শেয়ার করুন:
আগস্টের তুলনায় সেপ্টেম্বর মাসে সিলেট বিভাগে সড়ক দুর্ঘটনা, প্রাণহানি ও আহতের সংখ্যা কমেছে। সেপ্টেম্বর মাসে বিভাগের চার জেলায় ২৬টি সড়ক দুর্ঘটনায় ২৬ জন নিহত ও ৫১ জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে ১১ জন সিএনজি অটোরিকশা ও টমটমের চালক-আরোহী।

নিরাপদ সড়ক চাই (নিসচা) সিলেট বিভাগীয় কমিটির প্রকাশিত মাসিক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। রোববার (৪ অক্টোবর) প্রতিবেদনটি প্রকাশ করা হয়।

প্রতিবেদন অনুযায়ী, সেপ্টেম্বর মাসে সিলেট বিভাগের চার জেলার মধ্যে সবচেয়ে বেশি প্রাণহানি হয়েছে মৌলভীবাজারে। সবচেয়ে কম প্রাণহানি হয়েছে সুনামগঞ্জে।

জেলা ভিত্তিক হিসাবে, সেপ্টেম্বর মাসে সিলেট জেলায় ৮টি সড়ক দুর্ঘটনায় ৭ জন নিহত ও ১০ জন আহত হয়েছেন। সুনামগঞ্জে ৪টি দুর্ঘটনায় ২ জন নিহত ও ২৩ জন আহত হয়েছেন। মৌলভীবাজারে ৯টি দুর্ঘটনায় ১১ জন নিহত ও ৮ জন আহত হয়েছেন। হবিগঞ্জে ৫টি দুর্ঘটনায় ৬ জন নিহত ও ১০ জন আহত হয়েছেন।

নিসচার প্রতিবেদনে সড়ক দুর্ঘটনার প্রধান কারণ হিসেবে অতিরিক্ত গতিতে গাড়ি চালানো, অনুমোদনহীন ও ফিটনেসবিহীন যানবাহনের মহাসড়কে চলাচল, মোটরসাইকেল চালক ও আরোহীদের মানসম্মত হেলমেট ব্যবহার না করা, পথচারীদের অসচেতনতা এবং সড়ক নির্মাণের ত্রুটির কথা উল্লেখ করা হয়েছে।

প্রতিবেদন বলছে, সেপ্টেম্বর মাসে নিহতদের মধ্যে মোটরসাইকেল চালক ও আরোহী ছিলেন ১০ জন। সিএনজি অটোরিকশা ও টমটমের চালক-আরোহী নিহত হয়েছেন ১১ জন। এ ছাড়া ১০ জন চালক ও দুইজন পথচারী নিহত হয়েছেন।

দুর্ঘটনার ধরন বিশ্লেষণে দেখা যায়, নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ি উল্টে যাওয়ার ঘটনায় ৬ জন, মুখোমুখি সংঘর্ষে ৯ জন এবং গাছ ও বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কায় একজন নিহত হয়েছেন।

সেপ্টেম্বর মাসে সড়ক দুর্ঘটনায় নিহত ২৬ জনের মধ্যে ২২ জন পুরুষ, দুইজন নারী ও দুইজন শিশু রয়েছেন।

নিসচা কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক, সিলেট বিভাগীয় কমিটির সদস্য সচিব ও সিলেট জেলার সভাপতি জহিরুল ইসলাম মিশু জানান, পাঁচটি স্থানীয় দৈনিক ও অনলাইন পত্রিকা, দুটি জাতীয় দৈনিকের তথ্য, অনুমোদনহীন বা অপ্রকাশিত ঘটনার তথ্য এবং নিসচার সিলেট বিভাগের বিভিন্ন শাখার তথ্যের ভিত্তিতে প্রতিবেদনটি তৈরি করা হয়েছে।

এর আগে আগস্ট মাসে সিলেট বিভাগে ৩৫টি সড়ক দুর্ঘটনায় ৪৭ জন নিহত ও ১২২ জন আহত হয়েছিলেন। সেই হিসাবে সেপ্টেম্বর মাসে দুর্ঘটনা ৯টি, প্রাণহানি ২১ জন এবং আহতের সংখ্যা ৭১ জন কমেছে।

১০৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০