সর্বশেষ

সারাদেশ

লৌহজংয়ে ২০০ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেফতার

নুরুন্নবী মুন্না, মুন্সীগঞ্জ
নুরুন্নবী মুন্না, মুন্সীগঞ্জ

সোমবার, ৫ অক্টোবর, ২০২৬ ২:২০ পূর্বাহ্ন

শেয়ার করুন:
মুন্সীগঞ্জের লৌহজংয়ে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ২০০ পিস ইয়াবাসহ আলেয়া বেগম নামের এক নারী মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। গোয়ালীমান্দ্রা এলাকা থেকে তাকে আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, মুন্সীগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ মেনহাজুল আলম পিপিএম-এর কঠোর দিকনির্দেশনায় জেলাজুড়ে মাদকবিরোধী অভিযান জোরদার করা হয়েছে। এরই ধারাবাহিকতায় বিকেলে লৌহজং থানার উপপরিদর্শক পান্নু শেখের নেতৃত্বে পুলিশের একটি বিশেষ দল হলদিয়া ইউনিয়নের গোয়ালীমান্দ্রা এলাকার সুইচ গেট সংলগ্ন পাকা রাস্তায় অভিযান পরিচালনা করে।

অভিযানকালে ওই পথ দিয়ে যাওয়ার সময় সন্দেহভাজন হিসেবে আলেয়া বেগমকে থামানো হয় এবং তল্লাশি চালানো হয়। তল্লাশিকালে তার হেফাজত থেকে মোট দুইশত পিস নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত আলেয়া বেগমের পৈতৃক নিবাস সিরাজদিখান উপজেলার মালখানগর এলাকায়। তবে বর্তমানে তিনি ঢাকার কেরানীগঞ্জ মডেল থানার হাসনাবাদ সংলগ্ন ইকুরিয়া এলাকায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন।

লৌহজং থানা পুলিশ গণমাধ্যমকে জানিয়েছে, মাদক উদ্ধারের এই ঘটনায় গ্রেফতারকৃত নারীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে। এলাকায় মাদকের বিস্তার রোধে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।

১০৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০