সর্বশেষ

সারাদেশ

রাবিতে সাংবাদিকদের ওপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা, আহত অন্তত ১০

মুরাদুল ইসলাম সনেট, রাজশাহী
মুরাদুল ইসলাম সনেট, রাজশাহী

সোমবার, ৫ অক্টোবর, ২০২৬ ৫:২৩ পূর্বাহ্ন

শেয়ার করুন:
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকদের ওপর হামলা চালিয়েছে ছাত্রদলের নেতাকর্মীরা বলে অভিযোগ উঠেছে। রোববার রাতে শহীদ জিয়াউর রহমান হলের সামনে দেশীয় অস্ত্র নিয়ে চালানো এই হামলায় চারজন গুরুতর আহতসহ অন্তত ১০ জন সাংবাদিক আহত হয়েছেন। এ ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসন ও ক্যাম্পাসে সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে।

ঘটনার প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, রোববার রাত সাড়ে ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ জিয়াউর রহমান হলের সামনে এই হামলার ঘটনা ঘটে। আহত সাংবাদিকদের তাৎক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রে ভর্তি করা হয়েছে। গুরুতর আহতদের মধ্যে রয়েছেন সাংবাদিক আরিফ উজ্জামান কোরবান, জাহিদুল ইসলাম, নূর আহসান মৃদুল ও মাঈনুল ইসলাম রাজু।

অভিযোগ উঠেছে, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সহসভাপতি আহসান হাবীব, যুগ্ম সাধারণ সম্পাদক হাসিবুল ইসলাম, সহসভাপতি শরিফুল ইসলাম ও সহদপ্তর সম্পাদক শাহরিয়ার আলম অথিসহ প্রায় আটজন নেতাকর্মী এই হামলায় অংশ নেন। রাত ৮টার দিকে পরিবহন মার্কেট থেকে রামদা, চাপাতি ও হকি স্টিকসহ একটি মিছিল নিয়ে তারা জিয়া হলের সামনে অবস্থান নিয়েছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, ছাত্রদল নেতাকর্মীদের হাতে থাকা দেশীয় অস্ত্রের ভিডিও ধারণ করতে গেলে দুই সাংবাদিককে ব্যাপক মারধর করা হয় এবং তাদের মোবাইল ফোন কেড়ে নেওয়ার চেষ্টা করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রক্টর ঘটনাস্থলে উপস্থিত হলেও হামলা থামানো যায়নি। পরবর্তীতে সাংবাদিকদের নিরাপত্তা দিতে প্রক্টর তাদের হলের ভেতরে নিয়ে দরজা বন্ধ করে দেন।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্টের মন্তব্য এবং হল সংসদের জিএস আরিফুল ইসলামের পাল্টা পোস্টকে কেন্দ্র করে এই বিরোধের সূত্রপাত ঘটে। এ বিষয়ে রাবি শাখা ছাত্রদলের সভাপতি সুলতান আহমেদ রাহী বলেন, অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য কেন্দ্রীয় কমিটিকে অবহিত করা হয়েছে। অন্যদিকে, প্রক্টর অধ্যাপক ড. মাহবুবুর রহমান নিজের ব্যর্থতা স্বীকার করে জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে পুলিশ ডাকলেও তারা ভয়ে ঘটনাস্থলে আসেনি।

১০৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০