সর্বশেষ

সারাদেশ

জামালপুরে ৫ম উপজেলা কাব ক্যাম্পুরীর মহা তাবু জলসা সম্পন্ন

ফজলে এলাহী, জামালপুর
ফজলে এলাহী, জামালপুর

সোমবার, ৫ অক্টোবর, ২০২৬ ২:১৬ অপরাহ্ন

শেয়ার করুন:
জামালপুরের বাঁশচড়া এস.বি.জি মডার্ন উচ্চ বিদ্যালয়ে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে সম্পন্ন হলো ৫ম উপজেলা কাব ক্যাম্পুরীর মহা তাবু জলসা ও সমাপনী অনুষ্ঠান। 'এসো কাবিং করি, সুন্দর জীবন গড়ি' প্রতিপাদ্যে আয়োজিত এই ক্যাম্পে অংশ নেয় উপজেলার ৫১টি শিক্ষা প্রতিষ্ঠানের খুদে স্কাউটরা। রোববার রাতে জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুপ আলীর উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশে এই মহা তাবু জলসা অনুষ্ঠিত হয়।

সমাপনী অনুষ্ঠানের আলোচনা সভায় প্রধান অতিথি জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুপ আলী শিশুদের নৈতিক শিক্ষা ও শৃঙ্খলার গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, শৈশব থেকেই নিয়ম-শৃঙ্খলা, নীতি-নৈতিকতা ও বুদ্ধিমত্তার চর্চা করে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। তবেই আগামী দিনে একটি সমৃদ্ধ নতুন বাংলাদেশ গঠন সম্ভব হবে।

সদর উপজেলা স্কাউটসের আয়োজনে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা শিক্ষা কর্মকর্তা ছানোআর হোসেন, জেলা স্কাউটসের সম্পাদক শফিউর রহমান শফী এবং সদর উপজেলা স্কাউটসের কমিশনার নজরুল ইসলামসহ অন্যান্য স্থানীয় নেতৃবৃন্দ। বক্তারা শিক্ষার্থীদের মানবিক গুণসম্পন্ন মানুষ হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান।

পাঁচ দিনব্যাপী এই আনন্দঘন ক্যাম্পুরীতে উপজেলার মোট ৫১টি বিদ্যালয়ের ৩০৬ জন শিক্ষার্থী অংশ নেয়। এছাড়াও ৫১ জন শিক্ষক এবং ৫০ জন স্বেচ্ছাসেবক ও কর্মকর্তা এই আয়োজনকে সফল করতে অক্লান্ত পরিশ্রম করেন। আলোচনা পর্ব শেষে আকর্ষণীয় ক্যাম্প ফায়ার ও খুদে স্কাউটদের পরিবেশনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন আমন্ত্রিত অতিথিরা।

১০৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০