সর্বশেষ

সারাদেশ

কুষ্টিয়ার দৌলতপুরে যৌথ অভিযানে ৪ মাদক কারবারি গ্রেফতার ও সাজা

আতিয়ার রহমান, দৌলতপুর, কুষ্টিয়া
আতিয়ার রহমান, দৌলতপুর, কুষ্টিয়া

বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬ ১০:৩২ অপরাহ্ন

শেয়ার করুন:
কুষ্টিয়ার দৌলতপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও বিজিবির যৌথ অভিযানে চার মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়। উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে প্রশাসন।

উপজেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যৌথ উদ্যোগে বুধবার সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় এ সাঁড়াশি অভিযান চালানো হয়। অভিযানে আটক ব্যক্তিরা হলেন—শেরপুর গ্রামের মো. পাঞ্জু (৪৭), খলিশাকুন্ডী গ্রামের মো. জিনারুল ইসলাম ও মোশাররফ হোসেন এবং মুন্সিগঞ্জ গ্রামের মো. সনিরুল ইসলাম (২৫)।

আটককৃতদের বিরুদ্ধে মাদক সেবন ও বিক্রির সুনির্দিষ্ট অভিযোগ প্রমাণিত থাকায় তাৎক্ষণিকভাবে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। আদালত পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) প্রদীপ কুমার দাশ আসামিদের বিভিন্ন মেয়াদে সাজা ঘোষণা করেন।

সজাপ্রাপ্তদের মধ্যে মো. পাঞ্জুকে পাঁচ দিনের কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। এছাড়া জিনারুল ইসলাম, মোশাররফ হোসেন ও সনিরুল ইসলাম—এই তিনজনের প্রত্যেককে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা করে জরিমানা করা হয়েছে।

অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, এলাকায় চুরি, ডাকাতি, ছিনতাই ও মাদকসহ সব ধরণের অপরাধমূলক কর্মকাণ্ড নির্মূল করতে প্রশাসনের এ ধরনের অভিযান নিয়মিত পরিচালিত হবে।

১২৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০