সর্বশেষ

সারাদেশ

টুঙ্গিপাড়ায় বিভিন্ন জলাশয়ে ২৮৫ কেজি মাছের পোনা অবমুক্ত

বাদল সাহা, গোপালগঞ্জ
বাদল সাহা, গোপালগঞ্জ

বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬ ৭:৫৪ অপরাহ্ন

শেয়ার করুন:
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় সরকারি উদ্যোগে বিভিন্ন প্রাতিষ্ঠানিক পুকুর ও উন্মুক্ত জলাশয়ে ২৮৫ কেজি মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। ২০২৬-২০২৭ অর্থবছরে মৎস্য অধিদপ্তরের রাজস্ব বাজেটের আওতায় মৎস্য সম্পদ বৃদ্ধির লক্ষ্যে এ কার্যক্রমের আয়োজন করা হয়।

মৎস্য সম্পদ উন্নয়ন ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ‘রূপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে টুঙ্গিপাড়ায় এই কর্মসূচির সূচনা করা হয়েছে। টুঙ্গিপাড়া উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে স্থানীয় বিভিন্ন সরকারি, সামাজিক ও ধর্মীয় প্রতিষ্ঠানের জলাশয় নির্বাচন করা হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ দিদারুল আলম। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা দেবাশীষ বাছাড়া, টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী, উপজেলা বিএনপির সভাপতি শেখ সালাউদ্দিন এবং যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুবুর রহমান নাসিরসহ মৎস্য বিভাগের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

উপজেলা মৎস্য অফিস সূত্রে জানা গেছে, উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে পরিমাপ অনুযায়ী পোনা অবমুক্ত করা হয়েছে। এর মধ্যে টুঙ্গিপাড়া উপজেলা পরিষদের সামনের পুকুরে সর্বোচ্চ ৪০ কেজি, দুস্থ শিশু প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্রের পুকুরে ২০ কেজি, টুঙ্গিপাড়া থানার নিজস্ব পুকুরে ২৫ কেজি এবং সরকারি কলেজের পুকুরে ১৫ কেজি পোনা ছাড়া হয়। এ ছাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পুকুরে আরও ২০ কেজি পোনা অবমুক্ত করা হয়েছে।

ধর্মীয় ও আশ্রয়ণ প্রকল্পের জলাশয়গুলোকেও এই কর্মসূচির আওতায় আনা হয়েছে। এর মধ্যে ফোরকানিয়া মাদ্রাসায় ১০ কেজি, শ্রীরামকান্দি আশ্রয় প্রকল্পে ১৫ কেজি, গুয়াধানা আদর্শ গ্রামে ১৫ কেজি, সিঙ্গিপাড়া আশ্রয়ণ প্রকল্পে ১৫ কেজি, গহরডাঙ্গা মহিলা মাদ্রাসায় ২০ কেজি এবং কুশলি শামসুল উলুম মাদ্রাসা এতিমখানার পুকুরে ১৫ কেজি পোনা অবমুক্ত করা হয়। পাশাপাশি স্থানীয় দুটি মসজিদ এবং শ্রীরামকান্দি উত্তরপাড়া ও ইন্দুরকাটা বিলে বিপুল পরিমাণ পোনা অবমুক্ত করা হয়েছে বলে মৎস্য বিভাগ নিশ্চিত করেছে।

১৩৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০